সুনামগঞ্জ , রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বর্তমান সরকার ব্যর্থ হলে দেশের অস্তিত্ব রক্ষা কঠিন হতে পারে : শামসুজ্জামান দুদু রবীন্দ্রনাথের গ্রাফিতিতে দেওয়া কালি মুছে ভাইরাল এক রিকশাচালক সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ১০০ শয্যার জনবল-যন্ত্রপাতি দিয়ে চলছে ২৫০ শয্যার সুনামগঞ্জ সদর হাসপাতাল বিপন্ন যাদুকাটা, মরাচেলা, ধোপাজান নদী সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন দিরাই প্রেসক্লাবের কমিটি গঠন সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা নোবেল শান্তি পুরস্কার পেলেন ভারতীয় বংশোদ্ভূত নাভি পিল্লাই ৬৪ জেলায় কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ আজ শুভ মহালয়া আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণের অভিযোগ সুনামগঞ্জে বাণিজ্য মেলা ঘিরে নতুন প্রত্যাশা প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপিত সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আসছে ৩৩ কোটি টাকার যন্ত্রপাতি পথে যেতে যেতে: পথচারী তাহিরপুরে আবারও সংঘর্ষের প্রস্তুতি, লাঠি হাতে পরিস্থিতি শান্ত করলেন এমপি কামরুল ১৮ জন শিক্ষক-কর্মচারীকে বিদায়ী সম্মাননা প্রদান ‎সাচনা বাজারে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন

৬৪ জেলায় কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ

  • আপলোড সময় : ১০-১০-২০২৬ ০৭:১৪:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৬ ০৭:১৪:৩১ পূর্বাহ্ন
৬৪ জেলায় কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ
সুনামকণ্ঠ ডেস্ক :: ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। দেশের ৬৪ জেলার যোগ্য প্রার্থীরা এ নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। ২০২৬ সালের এ নিয়োগে অনলাইনে আবেদন করা যাবে ১৩ অক্টোবর থেকে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ৩০ অক্টোবর বিকাল ৫টা। শুক্রবার (৯ অক্টোবর) সংবাদপত্র ও বাংলাদেশ পুলিশের আনুষ্ঠানিক মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে এবার ঠিক কতজন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি। আবেদনের সময়সূচি ও পদ্ধতি : বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীদের টেলিটকের যঃঃঢ়ং://ঢ়ড়ষরপব.ঃবষবঃধষশ.পড়স.নফ/ এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ শুরু হবে ১৩ অক্টোবর ২০২৬ সকাল ১০টায়। আবেদন করা যাবে ৩০ অক্টোবর বিকাল ৫টা পর্যন্ত। আবেদন জমা দেওয়ার পর প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে প্রিপেইড টেলিটক সিমের মাধ্যমে নির্ধারিত আবেদন ফি পরিশোধ করতে হবে। তাই নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র পূরণ ও ফি জমা দেওয়ার বিষয়ে প্রার্থীদের সতর্ক থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা : টিআরসি পদে আবেদনের জন্য প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও অবিবাহিত হতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসি বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫০ থাকতে হবে। প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২০ বছরের মধ্যে। এ ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা বয়সসংক্রান্ত শর্ত ও অন্যান্য নির্দেশনা অনুসরণ করতে হবে। পুরুষ ও নারী প্রার্থীদের উচ্চতা : নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রার্থীদের জন্য পৃথক শারীরিক যোগ্যতার শর্ত রাখা হয়েছে। সাধারণ ও অন্যান্য কোটার পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে। তবে ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা কোটার পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি নির্ধারণ করা হয়েছে। নারী প্রার্থীদের ক্ষেত্রে সাধারণ কোটায় উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। বিশেষ কোটার নারী প্রার্থীদের জন্য ন্যূনতম উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। নারী ও পুরুষ - উভয় প্রার্থীর দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে। ভুল তথ্য দিলে বাতিল হতে পারে প্রার্থিতা : নিয়োগ প্রক্রিয়ায় মেধা, যোগ্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে পুলিশ সদর দপ্তর। আবেদনপত্রে ভুয়া, মিথ্যা বা ভুল তথ্য দেওয়া কিংবা কোনো তথ্য গোপন করা হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বা নিয়োগ বাতিল করা হবে। এমনকি নিয়োগ পাওয়ার পরও কোনো প্রার্থীর দেওয়া তথ্য অসত্য প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে। এ কারণে আবেদন করার আগে নিয়োগ বিজ্ঞপ্তির সব শর্ত ভালোভাবে পড়ে নেওয়া এবং সঠিক তথ্য দিয়ে ফরম পূরণের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে আবেদন স¤পন্ন করে আবেদন ফি জমা দিতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১০০ শয্যার জনবল-যন্ত্রপাতি দিয়ে চলছে ২৫০ শয্যার সুনামগঞ্জ সদর হাসপাতাল

১০০ শয্যার জনবল-যন্ত্রপাতি দিয়ে চলছে ২৫০ শয্যার সুনামগঞ্জ সদর হাসপাতাল