সুনামগঞ্জ , রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বর্তমান সরকার ব্যর্থ হলে দেশের অস্তিত্ব রক্ষা কঠিন হতে পারে : শামসুজ্জামান দুদু রবীন্দ্রনাথের গ্রাফিতিতে দেওয়া কালি মুছে ভাইরাল এক রিকশাচালক সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ১০০ শয্যার জনবল-যন্ত্রপাতি দিয়ে চলছে ২৫০ শয্যার সুনামগঞ্জ সদর হাসপাতাল বিপন্ন যাদুকাটা, মরাচেলা, ধোপাজান নদী সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন দিরাই প্রেসক্লাবের কমিটি গঠন সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা নোবেল শান্তি পুরস্কার পেলেন ভারতীয় বংশোদ্ভূত নাভি পিল্লাই ৬৪ জেলায় কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ আজ শুভ মহালয়া আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণের অভিযোগ সুনামগঞ্জে বাণিজ্য মেলা ঘিরে নতুন প্রত্যাশা প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপিত সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আসছে ৩৩ কোটি টাকার যন্ত্রপাতি পথে যেতে যেতে: পথচারী তাহিরপুরে আবারও সংঘর্ষের প্রস্তুতি, লাঠি হাতে পরিস্থিতি শান্ত করলেন এমপি কামরুল ১৮ জন শিক্ষক-কর্মচারীকে বিদায়ী সম্মাননা প্রদান ‎সাচনা বাজারে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন

নোবেল শান্তি পুরস্কার পেলেন ভারতীয় বংশোদ্ভূত নাভি পিল্লাই

  • আপলোড সময় : ১০-১০-২০২৬ ০৭:১৬:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৬ ০৭:১৬:০৯ পূর্বাহ্ন
নোবেল শান্তি পুরস্কার পেলেন ভারতীয় বংশোদ্ভূত নাভি পিল্লাই
সুনামকণ্ঠ ডেস্ক :: যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার বিচার নিশ্চিত করার ক্ষেত্রে অসামান্য অবদান এবং আন্তর্জাতিক আইন প্রসারে সাহসী ভূমিকার জন্য ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন নাভানেথাম নাভি পিল্লাই। শুক্রবার (৯ অক্টোবর) নরওয়েজিয়ান নোবেল কমিটি আন্তর্জাতিক আইন ও শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মানজনক পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দক্ষিণ আফ্রিকার ডারবানে বর্ণবাদের অধীনে ভারতীয় তামিল বংশোদ্ভূত পরিবারে জন্মগ্রহণ করা নাভি পিল্লাই বর্ণবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো নেলসন ম্যান্ডেলাসহ অন্যদের আইনি সহায়তার মধ্য দিয়ে তার বর্ণাঢ্য কর্মজীবন শুরু করেছিলেন। পরবর্তীতে তিনি দক্ষিণ আফ্রিকার হাইকোর্ট, রুয়ান্ডা বিষয়ক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার এবং দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলে জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের চেয়ারপারসন ছিলেন। বর্তমানে তিনি মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতের একজন বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন। নরওয়েজিয়ান নোবেল কমিটি জানিয়েছে, আজকের বিশ্বে যখন নিয়মভিত্তিক আন্তর্জাতিক আদেশ প্রচ- চাপের মুখে রয়েছে এবং আন্তর্জাতিক আদালতের বিচারকদের ওপর নিষেধাজ্ঞা ও আক্রমণ চলছে, তখন নাভি পিল্লাইয়ের মতো সাহসী ও দৃঢ়চেতা ব্যক্তিত্বের গুরুত্ব অপরিসীম। ব্যক্তি ও রাষ্ট্রকে আইনের শাসন মেনে চলার দায়িত্বে অবিচল থেকে তিনি বিশ্বজুড়ে শান্তি ও বিচার প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রেখে চলেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১০০ শয্যার জনবল-যন্ত্রপাতি দিয়ে চলছে ২৫০ শয্যার সুনামগঞ্জ সদর হাসপাতাল

১০০ শয্যার জনবল-যন্ত্রপাতি দিয়ে চলছে ২৫০ শয্যার সুনামগঞ্জ সদর হাসপাতাল