সুনামগঞ্জ , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন দিরাই প্রেসক্লাবের কমিটি গঠন সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা নোবেল শান্তি পুরস্কার পেলেন ভারতীয় বংশোদ্ভূত নাভি পিল্লাই ৬৪ জেলায় কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ আজ শুভ মহালয়া আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণের অভিযোগ সুনামগঞ্জে বাণিজ্য মেলা ঘিরে নতুন প্রত্যাশা প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপিত সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আসছে ৩৩ কোটি টাকার যন্ত্রপাতি পথে যেতে যেতে: পথচারী তাহিরপুরে আবারও সংঘর্ষের প্রস্তুতি, লাঠি হাতে পরিস্থিতি শান্ত করলেন এমপি কামরুল ১৮ জন শিক্ষক-কর্মচারীকে বিদায়ী সম্মাননা প্রদান ‎সাচনা বাজারে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন হাইকোর্টের আদেশ স্থগিত, এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয় সুনামগঞ্জ-হবিগঞ্জে সড়ক-সেতু পুনর্নির্মাণে ৩৮৭ কোটি টাকা অনুমোদন জেলা পরিষদ প্রশাসকের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ৫ বছরেও স্থায়ী ঠিকানা পায়নি সুবিপ্রবি, ভাড়া ভবনে চলছে কার্যক্রম মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

রাকেশ রঞ্জন চৌধুরীর স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • আপলোড সময় : ১০-১০-২০২৬ ০২:৫৬:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৬ ০২:৫৬:৩৬ অপরাহ্ন
রাকেশ রঞ্জন চৌধুরীর স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান, শিক্ষাবিদ ও সমাজকর্মী রাকেশ রঞ্জন চৌধুরীর স্মৃতিকে ধারণ করে সুনামগঞ্জে স্মৃতি চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিশু কিশোরদের সৃজনশীল প্রতিভা বিকাশ এবং শিল্পসংস্কৃতির চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় শহীদ জগতজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সুনামগঞ্জ সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে এবং রূপক চৌধুরীর সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রাক্তন অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, কবি ও লেখক সুখেন্দু সেন, মানব চৌধুরী, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রুনা শাহীন আরা লেইছ, চিত্রশিল্পী স্বপন রায়, অঞ্জন চৌধুরী, অ্যাডভোকেট মলয় চক্রবর্তী রাজু ও অ্যাডভোকেট মাহবুবুল হাছান শাহীনসহ বিশিষ্ট ব্যক্তিরা। রাকেশ রঞ্জন চৌধুরী সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষাবিদ ও সমাজকর্মী হিসেবে পরিচিত ছিলেন। তাঁর স্মৃতিতে এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে তাঁর স্মৃতি তুলে ধরার পাশাপাশি শিশু কিশোরদের চিত্রকলার প্রতি আগ্রহী করে তোলার সুযোগ তৈরি হয়েছে। চিত্রাঙ্কন প্রতিযোগিতা শিশুকিশোরদের কল্পনাশক্তি, সৃজনশীলতা ও নান্দনিক বোধ বিকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এ ধরনের সাংস্কৃতিক আয়োজন স্থানীয় পর্যায়ে শিল্পচর্চার পরিবেশ গড়ে তোলা এবং নতুন প্রতিভা বিকাশে ভূমিকা রাখতে পারে। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা

সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা