সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জামায়াতের

  • আপলোড সময় : ০৫-১০-২০২৪ ০৮:১২:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৪ ০৮:১২:৪১ পূর্বাহ্ন
দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জামায়াতের
সুনামকণ্ঠ ডেস্ক :: জায়ামাতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, দেশ সংস্কারে যতটুকু সময় দরকার ততটুকু সময় অবশ্যই দেওয়া হবে। কিন্তু অনির্দিষ্ট সময় পর্যন্ত এটা চলতে পারে না। অতীতে দেখা গেছে, সময় লম্বা করতে করতে কেউ ক্ষমতায় থেকে দল গঠন করেছে অথবা সামরিক শাসন জারি করেছে। আমরা চাই প্রয়োজনীয় সংস্কার শেষে একটি নির্বাচনের ব্যবস্থা করবে। আগামীকাল থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবে অন্তর্বর্তী সরকার সেজন্য ধন্যবাদ জানাই। একইসঙ্গে জাতিকে আশ্বস্ত করতে দ্রুই রোডম্যাপ ঘোষণা করার দাবি জানান তিনি। শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গা শহরের আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা জামায়াতের আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই দাবি তুলে ধরেন তিনি। এসময় আওয়ামী লীগের সমালোচনা করে নায়েবে আমির বলেন, যারা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। অন্যায় করবে, জুলুম করবে, খুন করবে, গুম করবে, আয়না ঘরে নিয়ে অত্যাচার করবে, চুরি করবে, ডাকাতি করবে এমন অপরাধের বিচার না হওয়া ছাড়া তাদের পুনর্বাসনের সুযোগ নেই। প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আওয়ামী লীগ আসতে পারে কিন্তু তাদের বিচার হবে তারপরে। বিচার হওয়ার আগেই কোনো কাজে তাদের সুযোগ দেওয়া হবে না। এজন্য সব অপরাধের বিচার চাই। অতীতের নির্বাচন প্রসঙ্গে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, পতিত সরকার নির্বাচনকে নির্বাসনে নিয়ে গেছে। দিনের নির্বাচন রাতের বেলায় করেছে। ভোট ছাড়াই ১৫২ আসন ঘোষণা করেছে। দেশের নির্বাচন ব্যবস্থাকে তারা শুধু নির্বাসনে দিয়েছে তাই নয়, গণতান্ত্রিক ব্যবস্থাকে দাফন পর্যন্ত করেছে। প্রশাসনের বদলি প্রক্রিয়া নিয়ে জামায়াত নেতা বলেন, পচা মানুষকে এক স্থান থেকে আরেক স্থানে নিলে তারা দুর্গন্ধই ছড়াবে। তাই তাদের পুনর্বাসনের সুযোগ নেই। অপরাধীদের চাকরিচ্যুত করে যারা নিরপরাধ তাদের বেছে নিয়ে আসতে হবে। প্রয়োজন পুলিশে র‌্যাবে ও প্রশাসনের লোক নিতে হবে। অপরাধীদের পুনর্বাসন করে প্রকৃত অর্থে সংস্কার হবে না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন