সুনামগঞ্জ , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশায় আতঙ্ক দিরাইয়ে নারী ফুটবল বন্ধের প্রতিবাদে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সংবাদ সম্মেলন বর্তমান সরকার ব্যর্থ হলে দেশের অস্তিত্ব রক্ষা কঠিন হতে পারে : শামসুজ্জামান দুদু রবীন্দ্রনাথের গ্রাফিতিতে দেওয়া কালি মুছে ভাইরাল এক রিকশাচালক সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ১০০ শয্যার জনবল-যন্ত্রপাতি দিয়ে চলছে ২৫০ শয্যার সুনামগঞ্জ সদর হাসপাতাল বিপন্ন যাদুকাটা, মরাচেলা, ধোপাজান নদী সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন দিরাই প্রেসক্লাবের কমিটি গঠন সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা নোবেল শান্তি পুরস্কার পেলেন ভারতীয় বংশোদ্ভূত নাভি পিল্লাই ৬৪ জেলায় কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ আজ শুভ মহালয়া আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণের অভিযোগ সুনামগঞ্জে বাণিজ্য মেলা ঘিরে নতুন প্রত্যাশা প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপিত সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আসছে ৩৩ কোটি টাকার যন্ত্রপাতি পথে যেতে যেতে: পথচারী তাহিরপুরে আবারও সংঘর্ষের প্রস্তুতি, লাঠি হাতে পরিস্থিতি শান্ত করলেন এমপি কামরুল
মেয়েদের খেলায় বাধা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না

দিরাইয়ে নারী ফুটবল বন্ধের প্রতিবাদে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সংবাদ সম্মেলন

  • আপলোড সময় : ১২-১০-২০২৬ ০১:২১:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৬ ০১:২১:০৯ পূর্বাহ্ন
দিরাইয়ে নারী ফুটবল বন্ধের প্রতিবাদে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সংবাদ সম্মেলন
সুনামকণ্ঠ ডেস্ক :: দিরাইয়ে স্থানীয় একটি পক্ষের আপত্তিতে ৫ অক্টোবর স্থগিত হয়ে যায় মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ। দিরাইয়ের স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাব ও সিলেটের জারা স্পোর্টিং ক্লাবের মধ্যে ম্যাচটি হওয়ার কথা ছিল সেখানকার উপজেলা স্টেডিয়ামে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে রবিবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে শহীদ রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা। সেখানে সংস্থাটির সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা কড়া হুঁশিয়ারিই দিয়েছেন। সংবাদ সম্মেলনে সারওয়াত সিরাজ বলেন, একটি ছোট কিন্তু উচ্চকণ্ঠ গোষ্ঠী খেলার বিরুদ্ধে প্রচারণা চালিয়ে স্থানীয় প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করেছে। খেলতে আসা মেয়েদের হুমকি দেওয়ার ঘটনাও উদ্বেগজনক। বাংলাদেশে যেখানে মেয়েদের খেলাকে বাধা দেওয়া হবে, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাবে, মেয়েদের পাশে দাঁড়াবে। মেয়েদের খেলায় বাধা দেওয়ার চেষ্টা আর বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না। ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেন, গত ৫ অক্টোবর দিরাইয়ে সিলেট জারা স্পোর্টিং ক্লাব এবং স্থানীয় স্বপ্নচূড়া ক্লাবের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচটি আয়োজনের জন্য স্থানীয় প্রশাসনের লিখিত অনুমতি নেওয়া সত্তে¡ও একটি উগ্র মৌলবাদী ও ধর্মান্ধ গোষ্ঠী অপপ্রচার চালিয়ে তা পণ্ড করে দেয়। প্রান্তিক পরিবারের মেয়েরা শত প্রতিক‚লতা ও রক্ষণশীলতার বেড়াজাল ভেঙে দেশের জন্য গৌরব বয়ে আনতে মাঠে নামে। নতুন বাংলাদেশে এই ধরনের প্রতিক্রিয়াশীল শক্তির মাধ্যমে নারীদের অগ্রযাত্রা রুদ্ধ করার অপচেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না। তবে শুধু প্রতিবাদ জানিয়ে থেমে থাকলে এ ধরনের ঘটনার সমাধান হবে না বলে মনে করেন সংস্থাটির সাধারণ সম্পাদক শারমিন আক্তার রত্না। তাঁর মতে, মেয়েদের খেলায় বাধা সৃষ্টিকারীদেরও জবাবদিহির আওতায় আনতে হবে। সাবেক এই শুটার বলেন, আমরা প্রতিবাদ করলাম, প্রশাসনের নজরে নিয়ে এলাম, কিন্তু যারা এ ধরনের আচরণ করছে, তাদের সামাজিক হেনস্তা কেন করা হচ্ছে না? দিরাইয়ে স্থগিত হওয়া ফুটবল ম্যাচটি দ্রুত আয়োজনের দাবিও জানিয়েছে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা। সংস্থার সভাপতি বলেন, আমরা তীব্র প্রতিবাদ করছি এবং অবিলম্বে সুনামগঞ্জের দিরাইয়ে এই ফুটবল খেলাটি যেন অনুষ্ঠিত হয় - নিরাপত্তা, সম্মান ও জনগ্রহণযোগ্যতার সঙ্গে, সেই জোরালো দাবি তুলছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাবের কোচ রাকিব ভূঁইয়া ও অধিনায়ক সাবানা আক্তার। তারা ম্যাচ আয়োজনের প্রস্তুতি, বাধার মুখে পড়া এবং খেলোয়াড়দের হতাশার কথা তুলে ধরেন। রাকিব সেদিনের পরিস্থিতি সংক্ষেপে বর্ণনা করে বলেন, ম্যাচ আয়োজনের বিষয়ে আমি আগেই স্থানীয় প্রশাসনকে জানিয়েছিলাম। এ নিয়ে লিখিত আবেদনও জমা দিয়েছিলাম। কিন্তু ৪ অক্টোবর রাতে আমাকে জানানো হয়, একটি পক্ষ খেলা বন্ধের দাবি তুলেছে। পরদিন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে নেই। খেলা আয়োজনের পর কোনো দুর্ঘটনা ঘটলে এর দায়ভারও আমাকে নিতে হবে বলে জানানো হয়। আসলে আমি ম্যাচটি বাতিল করতে চাইনি। কিন্তু সম্ভাব্য হামলার আশঙ্কা এবং খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তার কারণে শেষ পর্যন্ত ম্যাচটি আয়োজন করা সম্ভব হয়নি। খেলা স্থগিত হওয়ায় হতাশ স্বপ্নচূড়ার অধিনায়ক সাবানাও। হাওরাঞ্চলের মেয়েদের খেলাধুলায় আসতে কতটা বাধা পেরোতে হয়, সে কথাই তুলে ধরেন তিনি। কেউ নৌকায় দীর্ঘ পথ পাড়ি দিয়ে, কেউবা হেঁটে অনুশীলনে আসেন। পারিবারিক ও আর্থিক নানা সীমাবদ্ধতা সত্তে¡ও তাঁরা ফুটবল খেলে যাচ্ছেন। এত বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার পরও ম্যাচ খেলতে না পারার হতাশা প্রকাশ পায় সাবানার কণ্ঠে। তিনি প্রশ্ন রাখেন, আমাদের এভাবে যদি পিছিয়ে রাখা হয়, তাহলে আমরা মেয়েরা আবার ফুটবলে এগিয়ে যাব কীভাবে? আবেগাপ্লুত হয়ে তিনি জানান, সমাজের নানা প্রতিবন্ধকতা ও পরিবারের বাধা পেরিয়ে যেখানে তারা এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন, সেখানে খেলার আগের রাতেও নানা হুমকি-ধমকি দিয়ে তাদের মনস্তাত্তি¡ক চাপ সৃষ্টি করা হয় এবং নিরাপত্তার শঙ্কায় শেষ পর্যন্ত দীর্ঘ প্রস্তুতি সত্তে¡ও মাঠে নামতে দেওয়া হয়নি। সংবাদ সম্মেলন থেকে দিরাইয়ের এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে স্থানীয় প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ, দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিরাপত্তা বিধানের মাধ্যমে দ্রুততম সময়ে ম্যাচটি আয়োজনের জোরালো দাবি জানায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশায় আতঙ্ক

নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশায় আতঙ্ক