তাহিরপুরে আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস পালিত
- আপলোড সময় : ১২-১০-২০২৬ ০৩:২৪:০৮ অপরাহ্ন
- আপডেট সময় : ১২-১০-২০২৬ ০৩:২৪:০৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার::
শিশু বিয়ে আর নয় কন্যা করবে বিশ্ব জয় এই শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুরে আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
সোমবার সকালে উপজেলার পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী।
উপজেলা আইসিটি কর্মকর্তা ইমরান হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন,সমবায় কর্মকর্তা আশীষ চক্রবর্তী,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফজাল হোসেন,সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তোজাম্মিল হক নাসরুম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত্য রাজন কুমার,তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তরিকুল ইসলাম জুবায়ের,আনসার ভিডিপি কর্মকর্তা সালমা আক্তার প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী বলেন,কন্যা শিশুরা একেক জন উদাহরণ তারা সময়ই বাবা মায়ের কষ্ট বুঝে। তারাও সব সময়ই নিজেদের প্রতিষ্ঠিত করতে চেষ্টা করে তাদের সেই সুযোগটা দিতে হবে। কোনো ভাবেই কন্যা শিশু বলে অবহেলা করা যাবে না। বাল্য বিয়ে বন্ধ করতে সবাইকেই ঐক্য বদ্ধ ভাবে কাজ করতে হবে। এখন মেয়েরা আর পিছিয়ে নেই তারা সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে চাকরি করে নিজেদের যোগ্যতার পরিচয় দিচ্ছে।
তিনি আরও বলেন,বাবা মা বিয়ে দিতে চাইলো আর তোমরা তা মেনে নিলে হবে না তোমরা তোমাদের অবস্থান থেকে প্রতিবাদ করতে পারো এবং প্রশাসন কেও জানাতে ৯৯৯ ফোন দিয়ে বিয়ে প্রতিরোধ করা যাবে। এছাড়াও সচেতনতার মাধ্যমে অভিভাবকগনকেও বাল্য বিয়ের ক্ষতিকর প্রভাব গুলো বুঝাতে হবে। তাহলেও বাল্য বিয়ে প্রতিরোধ করা সম্ভব হবে।
তিনি আরও জানান,সরকার উপবৃত্তি,মিড ডে,শিক্ষা উপকরণ সহ বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে শিশুদের জন্য। কন্যা শিশুদের জন্য সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে। আমাদের সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যেতে হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ