সুনামগঞ্জ , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সরকারি কলেজে আরও ছয় বিষয়ে মাস্টার্স কোর্স চালু চারলেন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের দাবি, নির্মাণকাজের অগ্রগতি ৭০ শতাংশ সংস্কৃতি চর্চায় সুনামগঞ্জে ইনস্টিটিউট করা হবে : এমপি কয়ছর আহমদ সুনামগঞ্জ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের প্রথম পর্যায়ের চেক বিতরণ জামালগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১১৭ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান ‎জামালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া ইউপি নির্বাচন ৫ ধাপে, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী একটি সেতুর অভাবে পাঁচ গ্রামের মানুষ দুর্ভোগে ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নতুন করে ভাতা পাবেন ৪০ লাখ নারী জাতীয় কন্যাশিশু দিবস পালিত: ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবাইকে সহযোগিতা করতে হবে : এমপি কামরুজ্জামান কামরুল জামালগঞ্জে ব্রেস্ট ফিডিং ও ওয়েটিং রুম উদ্বোধন রূপপুরে পারমাণবিক বিক্রিয়া সফল দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা দেবে পুলিশ : আইজিপি নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশায় আতঙ্ক দিরাইয়ে নারী ফুটবল বন্ধের প্রতিবাদে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সংবাদ সম্মেলন বর্তমান সরকার ব্যর্থ হলে দেশের অস্তিত্ব রক্ষা কঠিন হতে পারে : শামসুজ্জামান দুদু রবীন্দ্রনাথের গ্রাফিতিতে দেওয়া কালি মুছে ভাইরাল এক রিকশাচালক

সংস্কৃতি চর্চায় সুনামগঞ্জে ইনস্টিটিউট করা হবে : এমপি কয়ছর আহমদ

  • আপলোড সময় : ১৪-১০-২০২৬ ১২:২০:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৬ ১২:২০:৪৮ পূর্বাহ্ন
সংস্কৃতি চর্চায় সুনামগঞ্জে ইনস্টিটিউট করা হবে : এমপি কয়ছর আহমদ
শান্তিগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, সুনামগঞ্জে অনেক লেখক, কবি ও গীতিকারদের জন্ম। এখানে সংস্কৃতি চর্চা আরও বাড়াতে হবে। সংস্কৃতি চর্চার জন্য প্রয়োজনে ইনস্টিটিউট তৈরি করা হবে। আমরা এ বিষয়ে কথা বলবো। বর্তমান সরকার বিষয়টি নিয়ে খুবই আন্তরিক। মঙ্গলবার বিকেলে শান্তিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে ঝিলমিল অডিটোরিয়ামে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামসহ অন্যান্য লেখক, কবি ও গীতিকারদের নিয়ে ইদানিং চর্চা কমে যাচ্ছে কিংবা হারিয়ে যাচ্ছে। এগুলোকে বিএনপি সরকার হারিয়ে যেতে দেবে না। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে দেশব্যাপী ‘নজরুল বর্ষ’ পালনের ঘোষণা দিয়ে নজরুল চর্চায় গতি ফিরিয়েছেন। নতুন প্রজন্ম নজরুল ইসলামের কবিতা আবৃত্তি করছে, প্রবন্ধ পড়ছে, লিখছে। এসব আমাদের জীবনেরই একটি অংশ। এগুলোই আমাদের সংস্কৃতি, আমামের আইডেনটিটি। আমাদের সংস্কৃতিকে হারিয়ে যেতে দেওয়া যাবে না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা। রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার আনছার উদ্দিন, জেলা বিএনপির অপর সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ ও শান্তিগঞ্জ একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জহুরা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দিন, প্রথম যুগ্ম-আহ্বায়ক রওশন খান সাগর, জেলা বিএনপির সদস্য নূর আলী, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আক্তারুজ্জামান বাবুল, আবদাল হোসেন, আবুল কাশেম নাঈম, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিন, সদস্য মহির উদ্দিন, জিয়াউল হক, মুজাহিদ উদ্দিন, মোশাহিদ আহমদ, অজিত দাস, শামছুল আলম, লুৎফুর রহমান জায়গীরদার খোকন, পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এবাদুর রহমান এবাদ, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আওলাদ হোসেন, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ছালিক আহমদ, যুবদল নেতা আলী আহমদ দুলাল, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুল করিম মাছুম ও ছাত্রদল নেতা মানছুর আহমদসহ আরো অনেকে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চারলেন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের দাবি, নির্মাণকাজের অগ্রগতি ৭০ শতাংশ

চারলেন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের দাবি, নির্মাণকাজের অগ্রগতি ৭০ শতাংশ