সুনামগঞ্জ , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সরকারি কলেজে আরও ছয় বিষয়ে মাস্টার্স কোর্স চালু চারলেন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের দাবি, নির্মাণকাজের অগ্রগতি ৭০ শতাংশ সংস্কৃতি চর্চায় সুনামগঞ্জে ইনস্টিটিউট করা হবে : এমপি কয়ছর আহমদ সুনামগঞ্জ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের প্রথম পর্যায়ের চেক বিতরণ জামালগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১১৭ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান ‎জামালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া ইউপি নির্বাচন ৫ ধাপে, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী একটি সেতুর অভাবে পাঁচ গ্রামের মানুষ দুর্ভোগে ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নতুন করে ভাতা পাবেন ৪০ লাখ নারী জাতীয় কন্যাশিশু দিবস পালিত: ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবাইকে সহযোগিতা করতে হবে : এমপি কামরুজ্জামান কামরুল জামালগঞ্জে ব্রেস্ট ফিডিং ও ওয়েটিং রুম উদ্বোধন রূপপুরে পারমাণবিক বিক্রিয়া সফল দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা দেবে পুলিশ : আইজিপি নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশায় আতঙ্ক দিরাইয়ে নারী ফুটবল বন্ধের প্রতিবাদে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সংবাদ সম্মেলন বর্তমান সরকার ব্যর্থ হলে দেশের অস্তিত্ব রক্ষা কঠিন হতে পারে : শামসুজ্জামান দুদু রবীন্দ্রনাথের গ্রাফিতিতে দেওয়া কালি মুছে ভাইরাল এক রিকশাচালক
চলতি শিক্ষাবর্ষ থেকেই ভর্তির সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা

সুনামগঞ্জ সরকারি কলেজে আরও ছয় বিষয়ে মাস্টার্স কোর্স চালু

  • আপলোড সময় : ১৪-১০-২০২৬ ১২:২৬:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৬ ১২:২৬:২৬ পূর্বাহ্ন
সুনামগঞ্জ সরকারি কলেজে আরও ছয় বিষয়ে মাস্টার্স কোর্স চালু
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সরকারি কলেজে আরও ছয়টি বিষয়ে মাস্টার্স কোর্স চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়গুলো হলো- অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ব্যবস্থাপনা, ইংরেজি, উদ্ভিদবিজ্ঞান ও গণিত। চলতি ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ থেকেই এসব বিষয়ে মাস্টার্স পর্যায়ে ভর্তির সুযোগ পাবেন শিক্ষার্থীরা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি-সংক্রান্ত প্রক্রিয়ার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত একটি চিঠি গত ১২ অক্টোবর সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষের কাছে পাঠানো হয়। চিঠিতে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি কমিটির ৯৪তম সভার সুপারিশ এবং একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভার অনুমোদনের ভিত্তিতে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ছয়টি বিষয়ে অধিভুক্তি প্রদানের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। চিঠি অনুযায়ী, অধিভুক্তি-সংক্রান্ত সংশোধিত রেগুলেশন-২০১৯ এবং অর্থ কমিটির ৮৭তম সভার সিদ্ধান্ত অনুসারে ছয়টি বিষয়ে অধিভুক্তি ফি বাবদ মোট ১ লাখ ৫০ হাজার টাকা সোনালী সেবার মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর জমা দিতে হবে। এ জন্য কলেজ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। এতে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত ফি জমাসহ প্রয়োজনীয় কার্যক্রম স¤পন্ন হওয়ার পর অধিভুক্তি প্রদানের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। সুনামগঞ্জ সরকারি কলেজে নতুন ছয়টি বিষয়ে মাস্টার্স কোর্স চালুর উদ্যোগকে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এর ফলে সংশ্লিষ্ট বিষয়ে ¯œাতকোত্তর পর্যায়ে পড়াশোনার জন্য শিক্ষার্থীদের অন্য প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা কমবে এবং স্থানীয় পর্যায়ে উচ্চশিক্ষার সুযোগ বাড়বে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চারলেন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের দাবি, নির্মাণকাজের অগ্রগতি ৭০ শতাংশ

চারলেন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের দাবি, নির্মাণকাজের অগ্রগতি ৭০ শতাংশ