সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তরুণ-তরুণীদের নিয়ে মতবিনিময়
- আপলোড সময় : ১৪-১০-২০২৬ ১২:২৮:২৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৪-১০-২০২৬ ১২:২৮:২৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তরুণ-তরুণীদের সচেতন করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সামাজিক সংগঠন সুনামগঞ্জ জনউদ্যোগের আয়োজনে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহ্বায়ক সুখেন্দু সেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির সদস্য জাহাঙ্গীর আলম। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তরুণ-তরুণীরা অংশগ্রহণ করেন। এসময় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সামাজিক সহাবস্থান নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন তারা।
সভায় তরুণ প্রজন্মের মধ্যে সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি বজায় রাখা এবং বিভেদ ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে তরুণ-তরুণীদের সচেতন ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। সভা সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব সাইদুর রহমান আসাদ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ