সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় টাঙ্গুয়ার হাওর ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জ সদর হাসপাতালে বহিরাগতদের উপদ্রব দুর্গাপূজায় থাকবে তিন স্তরের নিরাপত্তা গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দ্রুত আদায়ে নির্দেশ হাইকোর্টের নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস শাল্লায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরো করে হত্যা, আসামি জিতেশের মৃত্যুদন্ড সুনামগঞ্জ সরকারি কলেজে আরও ছয় বিষয়ে মাস্টার্স কোর্স চালু চারলেন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের দাবি, নির্মাণকাজের অগ্রগতি ৭০ শতাংশ সংস্কৃতি চর্চায় সুনামগঞ্জে ইনস্টিটিউট করা হবে : এমপি কয়ছর আহমদ সুনামগঞ্জ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের প্রথম পর্যায়ের চেক বিতরণ জামালগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১১৭ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান ‎জামালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া ইউপি নির্বাচন ৫ ধাপে, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী একটি সেতুর অভাবে পাঁচ গ্রামের মানুষ দুর্ভোগে ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নতুন করে ভাতা পাবেন ৪০ লাখ নারী
পায়ের রড অপসারণে প্রয়োজন দুই লাখ টাকা

অসহায় মোটরসাইকেল চালক সুবিনয়ের চিকিৎসায় সহায়তার আবেদন

  • আপলোড সময় : ১৪-১০-২০২৬ ০৬:৪৩:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৬ ০৬:৪৩:৪২ পূর্বাহ্ন
অসহায় মোটরসাইকেল চালক সুবিনয়ের চিকিৎসায় সহায়তার আবেদন
স্টাফ রিপোর্টার :: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘদিন ধরে দুর্বিষহ জীবন কাটাচ্ছেন সুনামগঞ্জের দরিদ্র পরিবারের সন্তান মোটরসাইকেল চালক সুবিনয় দাস। দুর্ঘটনায় তাঁর ডান পা মারাত্মকভাবে ভেঙে যাওয়ায় অস্ত্রোপচারের মাধ্যমে পায়ে রড স্থাপন করতে হয়েছিল। এবার সেই রড অপসারণের জন্য চিকিৎসকেরা অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। এ জন্য প্রয়োজন প্রায় দুই লাখ টাকা। কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না। তাই নিজের চিকিৎসা স¤পন্ন করে স্বাভাবিক জীবনে ফিরতে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন সুবিনয় ও তাঁর মা। পরিবার সূত্রে জানা যায়, ২০২৪ সালের জানুয়ারির প্রথম দিকে সুনামগঞ্জ শহরের আব্দুজ জহুর সেতু থেকে দুই যাত্রী নিয়ে জামালগঞ্জের সাচনা বাজারে যাচ্ছিলেন সুবিনয়। পথে উকরাবসি গ্রামের কাছে একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই যাত্রী অক্ষত থাকলেও সুবিনয়ের ডান পা মারাত্মকভাবে ভেঙে যায়। খবর পেয়ে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি ও আঘাতের গুরুতরতা বিবেচনায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে তার পায়ে প্রায় ৪০টি রড স্থাপন করা হয়। ছেলের চিকিৎসার খরচ জোগাতে সে সময় অসহায় মা পারুল রানী দাস আত্মীয়স্বজন, ছেলের সহকর্মী ও সমাজের দানশীল ব্যক্তিদের দ্বারে দ্বারে ঘুরেছেন। তাদের কাছ থেকে পাওয়া আর্থিক সহায়তায় ছেলের চিকিৎসা চালিয়ে নেন তিনি। তবে দীর্ঘদিন পেরিয়ে গেলেও পুরোপুরি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরার লড়াই শেষ হয়নি সুবিনয়ের। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আগামী ২০ অক্টোবর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তার পায়ের রড অপসারণের কথা রয়েছে। এ জন্য প্রায় দুই লাখ টাকা প্রয়োজন। কিন্তু আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় অর্থের সংস্থান করতে পারছেন না সুবিনয় ও তার পরিবার। সুবিনয় দাস সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের গৌরারং গ্রামের দিপুল দাস ও পারুল রানী দাসের ছেলে। পরিবারের অসচ্ছলতার কারণে চিকিৎসার ব্যয় বহন করা তাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় সুবিনয়কে সুস্থ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তি ও মানবিক সংগঠনগুলোর প্রতি সহায়তার আবেদন জানিয়েছেন তার মা। সামর্থ্য অনুযায়ী সবাই এগিয়ে এলে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করে অস্ত্রোপচার সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা করছেন তারা। চিকিৎসা সহায়তা পাঠানোর ঠিকানা: সুবিনয় দাস, বিকাশ ও নগদ: ০১৭৬৮৯৮৮০০৬, ঠিকানা: গৌরারং, সুনামগঞ্জ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জ সদর হাসপাতালে বহিরাগতদের উপদ্রব

সুনামগঞ্জ সদর হাসপাতালে বহিরাগতদের উপদ্রব