সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় টাঙ্গুয়ার হাওর ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জ সদর হাসপাতালে বহিরাগতদের উপদ্রব দুর্গাপূজায় থাকবে তিন স্তরের নিরাপত্তা গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দ্রুত আদায়ে নির্দেশ হাইকোর্টের নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস শাল্লায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরো করে হত্যা, আসামি জিতেশের মৃত্যুদন্ড সুনামগঞ্জ সরকারি কলেজে আরও ছয় বিষয়ে মাস্টার্স কোর্স চালু চারলেন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের দাবি, নির্মাণকাজের অগ্রগতি ৭০ শতাংশ সংস্কৃতি চর্চায় সুনামগঞ্জে ইনস্টিটিউট করা হবে : এমপি কয়ছর আহমদ সুনামগঞ্জ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের প্রথম পর্যায়ের চেক বিতরণ জামালগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১১৭ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান ‎জামালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া ইউপি নির্বাচন ৫ ধাপে, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী একটি সেতুর অভাবে পাঁচ গ্রামের মানুষ দুর্ভোগে ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নতুন করে ভাতা পাবেন ৪০ লাখ নারী

মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদন্ড

  • আপলোড সময় : ১৪-১০-২০২৬ ০৬:৪৬:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৬ ০৬:৪৬:৫৬ পূর্বাহ্ন
মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদন্ড
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলায় মাদকবিরোধী অভিযান, লাইসেন্সবিহীন করাতকল বন্ধ এবং এলপিজি বিক্রয়কেন্দ্রে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। ১২ ও ১৩ অক্টোবর পরিচালিত এসব অভিযানে তিনজনকে কারাদ- ও মোট ৩১ হাজার ৩৫০ টাকা অর্থদ- দেওয়া হয়েছে। এ ছাড়া লাইসেন্স না থাকায় একটি করাতকলের যন্ত্রাংশ জব্দ করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১২ অক্টোবর মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় একটি মামলায় দুজনকে মোট ৩০০ টাকা অর্থদ- এবং প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদ- দেওয়া হয়। একই দিন মঙ্গলকাটায় লাইসেন্সবিহীন একটি করাতকলের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় করাতকলটির যন্ত্রাংশ জব্দ করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি সংশ্লিষ্ট বন কর্মকর্তাকে নিয়মিত মামলা দায়েরের নির্দেশনা দেওয়া হয়। পরদিন ১৩ অক্টোবর এলপিজি বিক্রয়কেন্দ্রে অভিযান চালিয়ে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় দুটি মামলায় দুজনকে মোট ৩১ হাজার টাকা অর্থদ- দেওয়া হয়। এছাড়া একই দিন তেঘরিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় একটি মামলায় একজনকে ৫০ টাকা অর্থদ- ও ২০ দিনের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়। অভিযানগুলোতে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়, সুনামগঞ্জের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা এবং সুনামগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জ সদর হাসপাতালে বহিরাগতদের উপদ্রব

সুনামগঞ্জ সদর হাসপাতালে বহিরাগতদের উপদ্রব