সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় টাঙ্গুয়ার হাওর ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জ সদর হাসপাতালে বহিরাগতদের উপদ্রব দুর্গাপূজায় থাকবে তিন স্তরের নিরাপত্তা গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দ্রুত আদায়ে নির্দেশ হাইকোর্টের নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস শাল্লায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরো করে হত্যা, আসামি জিতেশের মৃত্যুদন্ড সুনামগঞ্জ সরকারি কলেজে আরও ছয় বিষয়ে মাস্টার্স কোর্স চালু চারলেন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের দাবি, নির্মাণকাজের অগ্রগতি ৭০ শতাংশ সংস্কৃতি চর্চায় সুনামগঞ্জে ইনস্টিটিউট করা হবে : এমপি কয়ছর আহমদ সুনামগঞ্জ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের প্রথম পর্যায়ের চেক বিতরণ জামালগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১১৭ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান ‎জামালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া ইউপি নির্বাচন ৫ ধাপে, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী একটি সেতুর অভাবে পাঁচ গ্রামের মানুষ দুর্ভোগে ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নতুন করে ভাতা পাবেন ৪০ লাখ নারী

১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি

  • আপলোড সময় : ১৫-১০-২০২৬ ০৯:২১:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০৯:২১:৫৯ পূর্বাহ্ন
১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ পৌর শহরের বাঁধনপাড়া আবাসিক এলাকার একটি বাসার পারিবারিক মন্দিরের তালা ভেঙে ১৫০ বছরের পুরোনো রাধা-মদনমোহনের দুটি মূর্তি এবং এর গায়ে থাকা গহনাসহ বিভিন্ন পূজার সামগ্রী চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) ভোর ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে বাঁধনপাড়ার সরকারি মহিলা কলেজ রোডের মৃত বিনোদ লাল চক্রবর্তীর ছেলে রাজ গোবিন্দ চক্রবর্তীর বাসার মন্দিরের দরজার তালা ভেঙে এই চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে বুধবার (১৪ অক্টোবর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে সদর মডেল থানার পুলিশ। রাজগোবিন্দ চক্রবর্তী জানান, চুরি হওয়া দুইটি মূর্তির মধ্যে ২০ কেজি ওজনের ২ ফুট দৈর্ঘ্যের মদনমোহন এবং ১৫ কেজি ওজনের ১ ফুট দৈর্ঘ্যের রাধার মূর্তি ছিল। এ ছাড়া ৭ ইঞ্চি দৈর্ঘ্যের একটি গণেশের মূর্তি, মূর্তির গায়ে থাকা একটি চেইন, একটি রুপার বাঁশি, তিনটি চূড়া, পুরোনো কাঁসার বাসন, পূজার তৈজসপত্র ও বাসার কাছের স্টেশনারি দোকানের নগদ ১৫-২০ হাজার টাকাসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে। তিনি বলেন, আমার বাসার ভেতরের মন্দির থেকে পারিবারিক মূর্তি চুরি হওয়ায় আমি খুবই মর্মাহত। রাত ৩টা পর্যন্ত আমি সজাগ ছিলাম, চুরির ঘটনাটি এর পরে ঘটেছে। মূর্তিগুলো পিতলের না সোনার ছিল তা আমরা জানি না। এই মূর্তিগুলো ও অলংকারসহ সবকিছুই আমার দাদার আমলের কয়েকশত বছরের আগের। আমাদের ধারণা জানাশুনা কেউ এই চুরির সাথে জড়িত। আমার টাকা পয়সা কোনো কিছুই লাগবে না আমি চাই আমার বিগ্রহগুলো (মূর্তি) উদ্ধার করা হোক। রাজগোবিন্দ চক্রবর্তীর ছেলে কল্লোল চক্রবর্তী হিমু বলেন, আমাদের ঠাকুরঘর থেকে ১৫০ থেকে ২০০ বছরের পুরোনো আমাদের রাধা-মদনমোহনের মূর্তি চুরির পাশাপাশি আমাদের পুজোর সামগ্রীসহ দোকানে চুরি হয়েছে। আমরা চাই আমাদের মূর্তিগুলো উদ্ধার করা হোক। ঘটনাস্থল পরিদর্শনকারী সুনামগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জোহাব আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরির সঙ্গে জড়িত ব্যক্তিরা পেশাদার চোর নয়। পরিচিত কেউ এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। ওই ব্যক্তি বাড়িতে কী কী মূল্যবান সামগ্রী রয়েছে, সে সম্পর্কে জানত বলে ধারণা করা হচ্ছে। চুরি হওয়া মূর্তিগুলো চাইলেই যেখানে-সেখানে বিক্রি করা সম্ভব নয়। ঘটনার তদন্ত ও আইনি প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জ সদর হাসপাতালে বহিরাগতদের উপদ্রব

সুনামগঞ্জ সদর হাসপাতালে বহিরাগতদের উপদ্রব