সুনামগঞ্জ , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলা চালিয়েছে হুথিরা শিশু পরিবারের শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল লায়ন্স ক্লাব শান্তিগঞ্জে বশির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা অস্ট্রেলিয়ার জুটিকে হারিয়ে শেষ ষোলোতে রাঈদ-লিপটন ২৫০ শয্যার হাসপাতালে ৯০০ রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের প্রস্তুতি সম্পন্ন পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় টাঙ্গুয়ার হাওর ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জ সদর হাসপাতালে বহিরাগতদের উপদ্রব দুর্গাপূজায় থাকবে তিন স্তরের নিরাপত্তা গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দ্রুত আদায়ে নির্দেশ হাইকোর্টের নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস শাল্লায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরো করে হত্যা, আসামি জিতেশের মৃত্যুদন্ড সুনামগঞ্জ সরকারি কলেজে আরও ছয় বিষয়ে মাস্টার্স কোর্স চালু চারলেন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের দাবি, নির্মাণকাজের অগ্রগতি ৭০ শতাংশ সংস্কৃতি চর্চায় সুনামগঞ্জে ইনস্টিটিউট করা হবে : এমপি কয়ছর আহমদ
আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা

অস্ট্রেলিয়ার জুটিকে হারিয়ে শেষ ষোলোতে রাঈদ-লিপটন

  • আপলোড সময় : ১৬-১০-২০২৬ ০৮:৪৭:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৬ ০৮:৫৭:৪৩ পূর্বাহ্ন
অস্ট্রেলিয়ার জুটিকে হারিয়ে শেষ ষোলোতে রাঈদ-লিপটন
স্টাফ রিপোর্টার::
সিডনি আন্তর্জাতিক ব্যাডমিন্টন ২০২৬-এর পুরুষ দ্বৈত বিভাগে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছেন বাংলাদেশের সুনামগঞ্জ জেলার রাফিউল লেইস রাঈদ ও বগুড়া জেলার মোস্তাফিজুর রহমান লিপটন। শেষ বত্রিশের লড়াইয়ে অস্ট্রেলিয়ার রিচি-ঝাং জুটিকে সরাসরি দুই গেমে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেন বাংলাদেশের এই দুই শাটলার। বৃহ¯পতিবার (১৫ অক্টোবর) প্রকাশিত ব্যাডমিন্টন ওশেনিয়ার প্রতিবেদনে বলা হয়, ম্যাচে বাংলাদেশি জুটি ২৩-২১ ও ২১-১৮ পয়েন্টে জয় তুলে নেয়। দুই গেমেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের পর অস্ট্রেলিয়ার জুটিকে হারিয়ে পরের রাউন্ডে জায়গা করে নেন রাঈদ ও লিপটন। সিডনি আন্তর্জাতিকের এই জয় বাংলাদেশের ব্যাডমিন্টনের জন্যও ইতিবাচক খবর। আন্তর্জাতিক মঞ্চে নিজেদের সামর্থ্য দেখানোর পাশাপাশি পরের রাউন্ডে আরও ভালো করার সুযোগ তৈরি হয়েছে দুই বাংলাদেশি শাটলারের সামনে। রাউন্ড অব ১৬-তে তাদের প্রতিপক্ষ কে হবে, তা পরবর্তী ম্যাচের ড্র ও ফলাফলের ওপর নির্ভর করবে। এ ব্যাপারে রাফিউল লেইস রাঈদ বলেন, সিডনি আন্তর্জাতিকের মতো একটি প্রতিযোগিতায় জয় পেয়ে আমরা আনন্দিত। অস্ট্রেলিয়ার জুটির বিপক্ষে ম্যাচটি সহজ ছিল না। তবে নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করেছি এবং গুরুত্বপূর্ণ সময়ে চাপ সামলে জয় তুলে নিতে পেরেছি। এই জয়ে আত্মবিশ্বাস বেড়েছে। পরের ম্যাচেও ভালো খেলার ধারাবাহিকতা ধরে রাখতে চাই। আমাদের জন্য যারা শুভকামনা জানাচ্ছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা। উল্লেখ্য, রাফিউল লেইস রাঈদ সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক স¤পাদক ও সভাপতি সিনিয়র আইনজীবী রবিউল লেইস রোকেস এর সন্তান এবং মরহুম ডা. আবুল লেইসের নাতি। রাঈদ স্কুল পর্যায় থেকেই ব্যাডমিন্টনে সাফল্য অর্জন করতে থাকেন। জাতীয় সাব জুনিয়র রানার্সআপ, পরপর দুইবার সুনামগঞ্জ জেলা চ্যা¤িপয়ন। ইন্টার ইউনিভার্সিটিতে দুইবার চ্যা¤িপয়ন ও দুইবার রানার্সআপ। এছাড়াও জাতীয় চ্যা¤িপয়নশিপে বেশ কয়েকবার কোয়ার্টার ও সেমিফাইনালিস্ট।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক

উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক