সুনামগঞ্জ , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলা চালিয়েছে হুথিরা শিশু পরিবারের শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল লায়ন্স ক্লাব শান্তিগঞ্জে বশির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা অস্ট্রেলিয়ার জুটিকে হারিয়ে শেষ ষোলোতে রাঈদ-লিপটন ২৫০ শয্যার হাসপাতালে ৯০০ রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের প্রস্তুতি সম্পন্ন পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় টাঙ্গুয়ার হাওর ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জ সদর হাসপাতালে বহিরাগতদের উপদ্রব দুর্গাপূজায় থাকবে তিন স্তরের নিরাপত্তা গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দ্রুত আদায়ে নির্দেশ হাইকোর্টের নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস শাল্লায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরো করে হত্যা, আসামি জিতেশের মৃত্যুদন্ড সুনামগঞ্জ সরকারি কলেজে আরও ছয় বিষয়ে মাস্টার্স কোর্স চালু চারলেন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের দাবি, নির্মাণকাজের অগ্রগতি ৭০ শতাংশ সংস্কৃতি চর্চায় সুনামগঞ্জে ইনস্টিটিউট করা হবে : এমপি কয়ছর আহমদ

রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলা চালিয়েছে হুথিরা

  • আপলোড সময় : ১৬-১০-২০২৬ ০৯:০১:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৬ ০৯:০১:৪৮ পূর্বাহ্ন
রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলা চালিয়েছে হুথিরা
সুনামকণ্ঠ ডেস্ক :: সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে কেবল চলতি মাসেই অন্তত ২০ বার হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। বৃহ¯পতিবার হুথিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট এই তথ্য জানিয়েছে। ইয়েমেনের এই সশস্ত্র গোষ্ঠীটি সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন পরিবহন কেন্দ্র ও তেল অবকাঠামো লক্ষ্য করে হামলা ব্যাপকভাবে বৃদ্ধি করেছে। হামলার বিবরণ তুলে ধরে রিয়াদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি বলেন, বিমানবন্দর, সমুদ্রবন্দর, তেল সুবিধা ও অবকাঠামোসহ বেসামরিক নাগরিক এবং সাধারণ অবকাঠামো লক্ষ্য করে চালানো সমস্ত সন্ত্রাসী কর্মকা- হুথিদের অবিলম্বে বন্ধ করতে হবে। এদিকে, সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বৃহ¯পতিবার বলেছেন, দুই পক্ষের মাঝে সংঘাত বৃদ্ধির প্রেক্ষাপটে গত কয়েক সপ্তাহে ইয়েমেনের হুথিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে সৌদি কর্তৃপক্ষ। তবে গোষ্ঠীটি ওমানে বৈঠক করতে অস্বীকৃতি জানিয়েছে। সাংবাদিকদের সঙ্গে ভার্চুয়াল ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোমেসি বিষয়ক উপমন্ত্রী ড. রায়েদ ক্রিমলি বলেন, এই সংঘাত তীব্র আকার ধারণের শুরুতে আমরা ওমানের মাসকাটে বৈঠক করার জন্য হুথিদের প্রতি আহ্বান জানিয়েছিলাম। কিন্তু গোষ্ঠীটি বৈঠকের সেই আহ্বান প্রত্যাখ্যান করেছে। কয়েক সপ্তাহ আগে হওয়া সেই যোগাযোগই ছিল আমাদের শেষ বার্তা। সৌদি নেতৃত্বাধীন জোট বলছে, বেসামরিক অবকাঠামোতে হুথিদের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। অন্যদিকে, ইসলাম ধর্মের দ্বিতীয় পবিত্রতম শহর মদিনায় একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি এক্সে বলেছেন, “মদিনায় ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে।” তবে সৌদি জোটের এই দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করেছে হুথি বিদ্রোহীরা। সশস্ত্র এ গোষ্ঠীর সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারে বলেছেন, বৃহস্পতিবার সৌদিতে কোনো হামলা চালানো হয়নি। সূত্র: এএফপি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক

উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক