উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক
- আপলোড সময় : ১৬-১০-২০২৬ ০৯:০৯:০৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৬-১০-২০২৬ ০৯:০৯:০৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেছেন, উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয়, সে বিষয়ে আমাদের সবার দায়িত্ব রয়েছে। প্রতিটি শিশুই আনন্দ নিয়ে বাঁচতে চায়। সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
বৃহ¯পতিবার (১৫ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির হলরুমে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে নতুন পোশাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠন এর আয়োজন করে।
জেলা প্রশাসক বলেন, বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠনের এ উদ্যোগগুলো অত্যন্ত মানবিক। এর আগে গত ঈদেও এ ধরনের একটি আয়োজনে আমি অংশ নিয়েছিলাম। এ ধরনের আয়োজন সত্যিই হৃদয় শীতল করা উদ্যোগ।
তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তি, সম্প্রীতি ও আনন্দের মধ্য দিয়ে উদযাপিত হবে বলে আমরা আশাবাদী। উৎসবকে সামনে রেখে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে নতুন পোশাক বিতরণের উদ্যোগ নেওয়ায় তিনি বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
সংগঠনের সভাপতি ওবায়দুল হকের সভাপতিত্বে এবং বর্ণা দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক অ্যাডভোকেট খলিল রহমান। এছাড়া সংগঠনের উপদেষ্টা সুপ্রভা রানী কর, কামরুজ্জামান ও একে কুদরত পাশা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা কর্ণ বাবু দাস। পরে সুবিধাবঞ্চিত শিশুদের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়। নতুন পোশাক পেয়ে শিশুদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ