সীমান্তবর্তী পূজামন্ডপের নিরাপত্তায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন
- আপলোড সময় : ১৭-১০-২০২৬ ০৯:৩৪:৩৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৭-১০-২০২৬ ০৯:৩৪:৩৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও উৎসবমুখর করতে সুনামগঞ্জের সীমান্তবর্তী ৪২টি পূজাম-পের নিরাপত্তায় অতিরিক্ত ৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সীমান্তের পূজাম-পগুলোতে সার্বক্ষণিক টহল ও নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের কাইতকোণা, কাশিপুর ও আমড়াগড়া সার্বজনীন দুর্গাপূজাম-প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ম-পের পূজারি ও স্থানীয় ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন।
বিজিবি অধিনায়ক বলেন, দুর্গাপূজা উপলক্ষে সীমান্তের নিরাপত্তা জোরদার করতে একটি বেসক্যাম্প স্থাপন করা হয়েছে। সেখান থেকে সার্বক্ষণিক নজরদারি ও টহল পরিচালনার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করবে বিজিবি। পাশাপাশি অপপ্রচার, অপতৎপরতা ও যেকোনো অনাকাক্সিক্ষত ঘটনা প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে বাহিনীটি।
তিনি আরও বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ২২ অক্টোবর পর্যন্ত বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।
পূজাম-প পরিদর্শনকালে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক সেলিম রানা, ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলন খাঁ, কাইতকোণা-কাশিপুর-আমড়াগড়া সার্বজনীন দুর্গাপূজা পরিচালনা কমিটির সভাপতি খিরোদ হাজং, সাধারণ সম্পাদক তমাল হাজংসহ পূজা উদ্যাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ