সুনামগঞ্জ , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা, মাঠে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী সুনামগঞ্জে এসআরবি উইং কমান্ডার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত ছেলের হাতে মা খুন সীমান্তবর্তী পূজামন্ডপের নিরাপত্তায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না : এমপি নূরুল ইসলাম পতিত জমিতে মাল্টার বাগান, প্রবাসফেরত সাইফুরের সাফল্য শারদীয় দুর্গোৎসব ও সাম্প্রদায়িক সম্প্রীতি ‎জামালগঞ্জে ৫৫ পূজামণ্ডপে এমপির অনুদান, সিসি ক্যামেরা ও সড়ক সংস্কারে সহায়তা প্রশাসনের উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলা চালিয়েছে হুথিরা শিশু পরিবারের শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল লায়ন্স ক্লাব শান্তিগঞ্জে বশির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা অস্ট্রেলিয়ার জুটিকে হারিয়ে শেষ ষোলোতে রাঈদ-লিপটন ২৫০ শয্যার হাসপাতালে ৯০০ রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের প্রস্তুতি সম্পন্ন পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় টাঙ্গুয়ার হাওর ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি

সীমান্তবর্তী পূজামন্ডপের নিরাপত্তায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন

  • আপলোড সময় : ১৭-১০-২০২৬ ০৯:৩৪:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৬ ০৯:৩৪:৩৬ পূর্বাহ্ন
সীমান্তবর্তী পূজামন্ডপের নিরাপত্তায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন
স্টাফ রিপোর্টার :: শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও উৎসবমুখর করতে সুনামগঞ্জের সীমান্তবর্তী ৪২টি পূজাম-পের নিরাপত্তায় অতিরিক্ত ৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সীমান্তের পূজাম-পগুলোতে সার্বক্ষণিক টহল ও নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের কাইতকোণা, কাশিপুর ও আমড়াগড়া সার্বজনীন দুর্গাপূজাম-প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ম-পের পূজারি ও স্থানীয় ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন। বিজিবি অধিনায়ক বলেন, দুর্গাপূজা উপলক্ষে সীমান্তের নিরাপত্তা জোরদার করতে একটি বেসক্যাম্প স্থাপন করা হয়েছে। সেখান থেকে সার্বক্ষণিক নজরদারি ও টহল পরিচালনার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করবে বিজিবি। পাশাপাশি অপপ্রচার, অপতৎপরতা ও যেকোনো অনাকাক্সিক্ষত ঘটনা প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে বাহিনীটি। তিনি আরও বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ২২ অক্টোবর পর্যন্ত বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে। পূজাম-প পরিদর্শনকালে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক সেলিম রানা, ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলন খাঁ, কাইতকোণা-কাশিপুর-আমড়াগড়া সার্বজনীন দুর্গাপূজা পরিচালনা কমিটির সভাপতি খিরোদ হাজং, সাধারণ সম্পাদক তমাল হাজংসহ পূজা উদ্যাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি

প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি