সুনামগঞ্জ , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা, মাঠে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী সুনামগঞ্জে এসআরবি উইং কমান্ডার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত ছেলের হাতে মা খুন সীমান্তবর্তী পূজামন্ডপের নিরাপত্তায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না : এমপি নূরুল ইসলাম পতিত জমিতে মাল্টার বাগান, প্রবাসফেরত সাইফুরের সাফল্য শারদীয় দুর্গোৎসব ও সাম্প্রদায়িক সম্প্রীতি ‎জামালগঞ্জে ৫৫ পূজামণ্ডপে এমপির অনুদান, সিসি ক্যামেরা ও সড়ক সংস্কারে সহায়তা প্রশাসনের উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলা চালিয়েছে হুথিরা শিশু পরিবারের শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল লায়ন্স ক্লাব শান্তিগঞ্জে বশির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা অস্ট্রেলিয়ার জুটিকে হারিয়ে শেষ ষোলোতে রাঈদ-লিপটন ২৫০ শয্যার হাসপাতালে ৯০০ রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের প্রস্তুতি সম্পন্ন পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় টাঙ্গুয়ার হাওর ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি

সমাজসেবক মাওলানা খলিলুর রহমানকে সংবর্ধনা

  • আপলোড সময় : ১৭-১০-২০২৬ ০৯:৩৫:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৬ ০৯:৫১:০৬ পূর্বাহ্ন
সমাজসেবক মাওলানা খলিলুর রহমানকে সংবর্ধনা
শিক্ষা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় ‘স্টার শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড-২০২৬’ অর্জন করায় সুনামগঞ্জ জেলা জমিয়তের যুগ্ম স¤পাদক ও বিশিষ্ট সমাজসেবক মাওলানা খলিলুর রহমানকে সংবর্ধনা প্রদান করেছে সচেতন নাগরিক পরিষদ, শান্তিগঞ্জ উপজেলা শাখা। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় শান্তিগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজারে সংগঠনটির উদ্যোগে তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সচেতন নাগরিক পরিষদ, শান্তিগঞ্জ উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ফরিদুর রহমান ফরিদ, উপদেষ্টা ফারুক আহমেদ ও সেলিম আহমেদ, সভাপতি মঞ্জুর আলী, সাধারণ স¤পাদক সিতু মিয়া, সহ-সাধারণ স¤পাদক সুয়েব আহমদ, কোষাধ্যক্ষ আব্দুল ওয়াদুদ, সদস্য আফতাব উদ্দিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর ঢাকার বিজয়নগরে বাংলাদেশ প্রজন্ম সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে মাওলানা খলিলুর রহমানের হাতে ‘স্টার শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড ২০২৬’-এর সম্মাননা স্মারক ও সনদ তুলে দেওয়া হয়। শিক্ষা ও সামাজিক কর্মকা-ে প্রশংসনীয় ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেন। পুরো সুনামগঞ্জ জেলা থেকে তিনিই একমাত্র প্রতিনিধি হিসেবে এ সম্মাননায় ভূষিত হন। অনুষ্ঠানে সাবেক বিচারপতি সৈয়দ মারগুব মোর্শেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হামিদা খানম এবং কিং সিটি গ্রুপের চেয়ারম্যান মুরাদ পাটোয়ারী যৌথভাবে তাঁর হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন। মাওলানা খলিলুর রহমান শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের কৃতী সন্তান। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় শিক্ষার বিস্তার, সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকা-ে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি

প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি