সুনামগঞ্জ , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে দুই যুব সংগঠন পেল ১ লাখ ৭৫ হাজার টাকা অনুদান দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা, মাঠে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী সুনামগঞ্জে এসআরবি উইং কমান্ডার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত ছেলের হাতে মা খুন সীমান্তবর্তী পূজামন্ডপের নিরাপত্তায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না : এমপি নূরুল ইসলাম পতিত জমিতে মাল্টার বাগান, প্রবাসফেরত সাইফুরের সাফল্য শারদীয় দুর্গোৎসব ও সাম্প্রদায়িক সম্প্রীতি ‎জামালগঞ্জে ৫৫ পূজামণ্ডপে এমপির অনুদান, সিসি ক্যামেরা ও সড়ক সংস্কারে সহায়তা প্রশাসনের উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলা চালিয়েছে হুথিরা শিশু পরিবারের শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল লায়ন্স ক্লাব শান্তিগঞ্জে বশির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা অস্ট্রেলিয়ার জুটিকে হারিয়ে শেষ ষোলোতে রাঈদ-লিপটন ২৫০ শয্যার হাসপাতালে ৯০০ রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের প্রস্তুতি সম্পন্ন

জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ

  • আপলোড সময় : ১৭-১০-২০২৬ ১১:৩২:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৬ ১১:৩২:২৮ অপরাহ্ন
জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে ছোট বোনের বিয়েতে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে নাজিম উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর চাচাতো ভাই মাসুম মিয়া ও তাঁর ভাইদের বিরুদ্ধে। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার লুদরপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত নাজিম উদ্দিন উপজেলার লুদরপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার নাজিম উদ্দিনের ছোট বোনের বিয়ে অনুষ্ঠিত হয়। ওই বিয়েতে চাচাতো ভাই মাসুম মিয়াকে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে মনোমালিন্য দেখা দেয়। বিষয়টি মীমাংসার উদ্দেশ্যে শনিবার সকালে নাজিম উদ্দিন নিজেই মাসুম মিয়ার বাড়িতে বিয়ের দাওয়াত দিতে যান বলে জানা গেছে। এ সময় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মাসুম মিয়া ও তাঁর ভাইয়েরা নাজিম উদ্দিনের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের চাচাতো ভাই সালেহ আহমদ অভিযোগ করে বলেন, মাসুমকে বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করেই তাঁর ভাইয়ের ওপর হামলা চালানো হয়েছে। এ হামলায় নাজিম উদ্দিনের মৃত্যু হয়েছে বলে তিনি দাবি করেন। সামান্য পারিবারিক বিরোধকে কেন্দ্র করে একজনের প্রাণহানির এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ, হামলায় কারা সরাসরি জড়িত এবং ঘটনার পেছনে অন্য কোনো বিরোধ ছিল কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন। এ বিষয়ে জগন্নাথপুর থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি

প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি