সুনামগঞ্জ , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম নতুনপাড়ায় ৮৮ প্রবীণকে সম্মাননা দিরাইয়ে মোটরবাইক দুর্ঘটনায় আহত ২ সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুনামগঞ্জে দুই যুব সংগঠন পেল ১ লাখ ৭৫ হাজার টাকা অনুদান দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা, মাঠে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী সুনামগঞ্জে এসআরবি উইং কমান্ডার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত ছেলের হাতে মা খুন সীমান্তবর্তী পূজামন্ডপের নিরাপত্তায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না : এমপি নূরুল ইসলাম পতিত জমিতে মাল্টার বাগান, প্রবাসফেরত সাইফুরের সাফল্য শারদীয় দুর্গোৎসব ও সাম্প্রদায়িক সম্প্রীতি ‎জামালগঞ্জে ৫৫ পূজামণ্ডপে এমপির অনুদান, সিসি ক্যামেরা ও সড়ক সংস্কারে সহায়তা প্রশাসনের উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলা চালিয়েছে হুথিরা শিশু পরিবারের শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল লায়ন্স ক্লাব শান্তিগঞ্জে বশির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা

দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম নতুনপাড়ায় ৮৮ প্রবীণকে সম্মাননা

  • আপলোড সময় : ১৮-১০-২০২৬ ০৮:২৬:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৬ ০৮:২৭:৩০ অপরাহ্ন
দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম নতুনপাড়ায় ৮৮ প্রবীণকে সম্মাননা
বিশেষ প্রতিনিধি::
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুনামগঞ্জ পৌর শহরের পশ্চিম নতুনপাড়ায় ৮৮ জন প্রবীণ ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়েছে। রোববার সন্ধ্যায় পশ্চিম নতুনপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির উদ্যোগে মণ্ডপ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রবীণদের হাতে স্মারক ও গীতা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবীণরা পরিবার ও সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের অভিজ্ঞতা, মূল্যবোধ ও জীবনবোধ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। প্রবীণদের যথাযথ সম্মান ও মর্যাদা দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। দুর্গাপূজার আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে এবং পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিম নতুনপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির সভাপতি অজিত চন্দ্র দে। সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক প্রেমধন সরকার পলাশ। সার্বিক সহযোগিতায় ছিলেন কমিটির কোষাধ্যক্ষ সুদীপ বণিক।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ও পশ্চিম নতুনপাড়া সার্বজনীন পূজা কমিটির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিমান কান্তি রায়।
এ সময় পশ্চিম নতুনপাড়া পূজা কমিটির পক্ষ থেকে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাস, সাধারণ সম্পাদক বিপ্রেশ কুমার বাপীসহ জেলা শাখার নেতৃবৃন্দকে শারদীয় শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে জেলা পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক রামকৃষ্ণ তালুকদার সবুজসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া নির্মলচন্দ্র শর্মা, ঋষিকেশ তালুকদার, নিপেন্দ্র কুমার দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম নতুনপাড়ায় ৮৮ প্রবীণকে সম্মাননা

দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম নতুনপাড়ায় ৮৮ প্রবীণকে সম্মাননা