সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা সম্প্রীতির বন্ধন সুদৃঢ়, এ ধারা অব্যাহত রাখতে হবে : এমপি নূরুল ইসলাম সাফেলা বড় বিল ও কুড়ি বিলে দখল বুঝিয়ে দিতে বাধা শুভ বিজয়া : অশুভের বিনাশ, সম্প্রীতি ও গণতন্ত্রের জয় হোক বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব ৩০ অক্টোবর শুরু হচ্ছে হাজীপাড়া ফুটবল প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর, ২৩ অক্টোবর প্লেয়ার নিলাম সনাতন ধর্মাবলম্বীরা পূজা করবে আর আনন্দটা সবার, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মসিউর রহমান সাংবাদিক আলিফ হত্যাকারীদে শাস্তির দাবি তাহিরপুরে মানববন্ধন মধ্যনগরে পূজামণ্ডপ পরিদর্শনে ইনামুল গণি তালুকদার রুবেল সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি সাংবাদিক আলিফ হত্যা ও মোত্তালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন দিরাইয়ে মাদকবিরোধী সভার পর প্রবাসী লিমনের ওপর হামলার অভিযোগ ‎সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি : প্রধানমন্ত্রী ‎সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে আমাদের কোনো দ্বিধা নেই : আইনমন্ত্রী শান্তিগঞ্জে ১৬২ কেজি মাছের পোনা অবমুক্ত ‎মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম নতুনপাড়ায় ৮৮ প্রবীণকে সম্মাননা দিরাইয়ে মোটরবাইক দুর্ঘটনায় আহত ২ সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

৩০ অক্টোবর শুরু হচ্ছে হাজীপাড়া ফুটবল প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর, ২৩ অক্টোবর প্লেয়ার নিলাম

  • আপলোড সময় : ২১-১০-২০২৬ ০৭:০০:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১০-২০২৬ ০৭:০১:১৩ অপরাহ্ন
৩০ অক্টোবর শুরু হচ্ছে হাজীপাড়া ফুটবল প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর, ২৩ অক্টোবর প্লেয়ার নিলাম
স্টাফ রিপোর্টার::
এলাকার যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করা, মাদক ও সমাজবিধ্বংসী কর্মকাণ্ড থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখা এবং সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে শুরু হতে যাচ্ছে ‘হাজীপাড়া ফুটবল প্রিমিয়ার লিগ (এইচপিএল)’-এর দ্বিতীয় আসর। আগামী ৩০ অক্টোবর থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। এর আগে আগামী ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত খেলোয়াড় নিলাম অনুষ্ঠান। টুর্নামেন্টটির আয়োজন করছে হাজীপাড়া বসুন্ধরা স্পোর্টস একাডেমি। আয়োজকদের প্রত্যাশা, এবারের আসর ঘিরে এলাকায় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে এবং তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে। আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ২৩ অক্টোবর অনুষ্ঠিতব্য প্লেয়ার নিলাম অনুষ্ঠানে হাজীপাড়ার বিভিন্ন পর্যায়ের ক্রীড়াপ্রেমী, সম্মানিত অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন। নিলামের মাধ্যমে খেলোয়াড়দের বিভিন্ন দলে ভাগ করা হবে। এ আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের প্রতিযোগিতামূলক উত্তেজনা ও উৎসবের আমেজ ছড়িয়ে পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। টুর্নামেন্ট আয়োজনে সংশ্লিষ্ট কমিটিতে রয়েছেন বসুন্ধরা স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা রুহুল আমিন, সায়েম আহমেদ, সফিনুর আলম রাহাত, ফারহান রহমান, আব্দুল্লা জাহিন, রামিম আহমেদ ও শাহরিয়ার। আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে বসুন্ধরা স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি রুহুল আমিন বলেন, “এলাকার যুবসমাজকে খেলাধুলার দিকে ধাবিত করাই আমাদের মূল প্রচেষ্টা। মাদক ও সমাজবিধ্বংসী কর্মকাণ্ড থেকে আমাদের ছোটদের এবং তরুণ প্রজন্মকে রক্ষা করতে অভিভাবকসহ সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে।” তিনি আরও জানান, খেলাধুলার মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং এলাকায় সুস্থ ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। আয়োজকরা আগামী ২৩ অক্টোবরের খেলোয়াড় নিলাম অনুষ্ঠান এবং ৩০ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া মূল টুর্নামেন্টে এলাকার সর্বস্তরের মানুষের উপস্থিতি, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন। তাঁদের প্রত্যাশা, হাজীপাড়া ফুটবল প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর শুধু একটি ফুটবল প্রতিযোগিতা নয়, বরং যুবসমাজকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি মাদকমুক্ত ও ক্রীড়াবান্ধব সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা

শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা