সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা সম্প্রীতির বন্ধন সুদৃঢ়, এ ধারা অব্যাহত রাখতে হবে : এমপি নূরুল ইসলাম সাফেলা বড় বিল ও কুড়ি বিলে দখল বুঝিয়ে দিতে বাধা শুভ বিজয়া : অশুভের বিনাশ, সম্প্রীতি ও গণতন্ত্রের জয় হোক বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব ৩০ অক্টোবর শুরু হচ্ছে হাজীপাড়া ফুটবল প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর, ২৩ অক্টোবর প্লেয়ার নিলাম সনাতন ধর্মাবলম্বীরা পূজা করবে আর আনন্দটা সবার, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মসিউর রহমান সাংবাদিক আলিফ হত্যাকারীদে শাস্তির দাবি তাহিরপুরে মানববন্ধন মধ্যনগরে পূজামণ্ডপ পরিদর্শনে ইনামুল গণি তালুকদার রুবেল সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি সাংবাদিক আলিফ হত্যা ও মোত্তালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন দিরাইয়ে মাদকবিরোধী সভার পর প্রবাসী লিমনের ওপর হামলার অভিযোগ ‎সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি : প্রধানমন্ত্রী ‎সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে আমাদের কোনো দ্বিধা নেই : আইনমন্ত্রী শান্তিগঞ্জে ১৬২ কেজি মাছের পোনা অবমুক্ত ‎মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম নতুনপাড়ায় ৮৮ প্রবীণকে সম্মাননা দিরাইয়ে মোটরবাইক দুর্ঘটনায় আহত ২ সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা

  • আপলোড সময় : ২২-১০-২০২৬ ১২:৪৮:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৬ ১২:৪৮:৩৮ পূর্বাহ্ন
শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা
স্টাফ রিপোর্টার::
মহালয়া থেকে দেবী দুর্গার মর্ত্যলোকে আসার ঘণ্টা বাজে। ষষ্ঠীতে তিনি ভক্তদের মাঝে অধিষ্ঠিত হন। আর দশমীতে তিনি কৈলাস চলে যান।
বুধবার (২১ অক্টোবর) ছিল বিজয়া দশমী। দুর্গা মায়ের বিদায়ের দিন। তাই ভক্তদের মনে বেজেছিল বেদনার সুর। ঘোড়ায় চড়ে মা দুর্গা এসেছিলেন, ভক্তদের দুঃখ দূর করে দুর্গা এবার বিদায় নিলেন নৌকায়। সুনামগঞ্জের মন্ডপে মন্ডপে বুধবার সকাল ১০টায় বিহিত পূজা এবং পূজা শেষে দর্পণ বিসর্জনের মাধ্যমে দশমীর পূজা শেষ হয়। পুরোহিত রঞ্জিত চক্রবর্তী জানান, বিজয়া দশমীতে মা দুর্গা সব অশুভ শক্তি বিনাশ করে শুভ শক্তির সঞ্চার করেন। আমরা মায়ের আশীর্বাদ নিয়ে এই পৃথিবীতে যেন সুন্দরভাবে প্রকৃত মানুষ হিসেবে বসবাস করতে পারি, এটাই মায়ের কাছে আমাদের আকুল আবেদন। বুধবার সকালে দর্পণ বিসর্জনের মাধ্যমে মাতৃপূজা স¤পন্ন হয়। দেবীর বিদায়ের কষ্ট ভুলে থাকতে এবং হাসিমুখে বিদায় জানানোর জন্য ভক্তরা মত্ত হন সিঁদুর খেলায়। মুখ রঙিন করে হাসি মুখে মাকে বিদায় জানানোর জন্যই সিঁদুর খেলা। এছাড়া হিন্দু ধর্মাবলম্বী বিবাহিত নারীদের জন্য সিঁদুর একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই মাকে বিসর্জনের আগ পর্যন্ত তারা একে অপরকে সিঁদুর লাগিয়ে মিষ্টিমুখ করেন, নাচ, গান করেন। যেন সারাটা বছর এমন আনন্দেই কাটে। সধবা নারীর স্বামীর মঙ্গল কামনায় দশমীর দিন নারীরা নিজ কপালে সিঁদুর লাগান এবং সেই সিঁদুরের কিছু অংশ দিয়ে দেবীর চরণ স্পর্শ করে থাকেন। তারপর সবাই মিলে একে অপরকে সিঁদুর মাখেন। দুর্গা আগামী বছর আবার সঙ্গে করে শাঁখা সিঁদুর সঙ্গে নিয়ে আসবেন এবং সেই শাঁখা সিঁদুর ধারণ করেই স্বামীর মঙ্গল হবে এই বিশ্বাসে ভক্তরা সিঁদুর নিয়ে দশমী উদযাপন করেন। এই উৎসবের নামই সিঁদুর খেলা। এই সিঁদুর খেলা বিবাহিত নারীর জন্য সীমাবদ্ধ থাকলেও সকলেই ম-পে ভিড় করেন নেচে গেয়ে এতে অংশ নেন। অবিবাহিতরা গালে আর হাতে মাখেন সিঁদুর। বুধবার বিকেল ৪টা থেকে সুনামগঞ্জ শহরে চলে বিজয় শোভাযাত্রা। শোভাযাত্রা শেষে রিভার ভিউ এলাকার সুরমা নদীর ঘাটে প্রতিমা বিসর্জন হয়। এ সময় ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখর সুরমার তীর। উৎসবের রঙিন দিনগুলোর ইতি টেনে বিদায়ের ক্ষণে আবেগে ভাসেন ভক্তরা। আনন্দের সঙ্গে মিশে ছিল বিষাদের সুর, চোখেমুখে ছিল আগামী বছর আবারও দেবীর আগমনের প্রত্যাশা। এমন আবেগঘন পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। সুরমা নদীর রিভারভিউ এলাকায় প্রতিমা বিসর্জন কার্যক্রমের উদ্বোধন করেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখসহ পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল বলেন, সুনামগঞ্জে ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উদ্যাপিত হয়েছে। এ সম্প্রীতির ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এদিকে, বিকেল গড়াতেই সুরমার তীরে বাড়তে থাকে মানুষের ভিড়। ঢাকের তালে তালে ভক্তরা অংশ নেন প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতায়। দেবীকে বিদায় জানানোর মুহূর্তে অনেকের চোখে ছিল অশ্রু, কণ্ঠে ছিল প্রার্থনা। পূজা-অর্চনা, বরণ আর উৎসবের কয়েকটি দিন শেষে বিদায়ের এই আয়োজন ভক্তদের মনে তৈরি করে আবেগের মিশ্র অনুভূতি। এক বছরের অপেক্ষা শেষে আবারও দেবী দুর্গার আগমন ঘটবে এমন প্রত্যাশা নিয়েই তাঁরা বিদায় জানান দেবীকে। এদিকে দুর্গোৎসবকে কেন্দ্র করে সুনামগঞ্জে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পূজাম-প থেকে শুরু করে বিসর্জনস্থল - সবখানেই ছিল কঠোর নজরদারি। উৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করেন সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা। তাদের সতর্ক অবস্থানের মধ্যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই স¤পন্ন হয়েছে এবারের দুর্গোৎসব। এ বছর সুনামগঞ্জ জেলায় ৪৪৪টি ম-পে শারদীয় দুর্গোৎসব উদ্যাপিত হয়েছে। বিপুলসংখ্যক ম-পে পূজা উদ্যাপন ও বিসর্জনকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর ছিল প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক বিপ্রেশ কুমার রায় বাপ্পী বলেন, সুনামগঞ্জ শান্তি এবং সম্প্রীতির জেলা। জেলাজুড়ে অত্যন্ত আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপিত হয়েছে। এ জন্য আমরা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ অন্যান্য আইন-শৃঙ্খলাবাহিনী এবং সুনামগঞ্জের সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সুনামগঞ্জ জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাস বলেন, সবার সহযোগিতায় সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হয়েছে। এ জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সবার সম্মিলিত প্রচেষ্টায় ধর্মীয় সম্প্রীতির এই পরিবেশ ভবিষ্যতেও অটুট থাকবে বলে আমরা আশা করি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা

শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা