সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শাল্লায় মানববন্ধন
- আপলোড সময় : ২৩-১০-২০২৬ ১২:০৬:০৪ অপরাহ্ন
- আপডেট সময় : ২৩-১০-২০২৬ ১২:০৬:০৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনা এবং দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সাধারণ স¤পাদক সাংবাদিক এম এ মোতালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে শাল্লায় প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার (২২ অক্টোবর) দুপুর ২টায় শাল্লা উপজেলার পুরাতন শহীদ মিনার প্রাঙ্গণে শাল্লা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি দিলুয়ার হোসেনের সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সদস্য শান্ত তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ স¤পাদক সন্দীপন তালুকদার সুজন, সদস্য প্রীতম দাস, বিপ্লব রায় ও তাপস দাশসহ অন্যান্যরা।
এ সময় শাল্লা উপজেলা প্রেসক্লাবের সদস্যদের পাশাপাশি এলাকার সচেতন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পেশাগত দায়িত্ব পালনের স্বাধীনতা রক্ষা করা জরুরি। সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার মতো ঘটনা স্বাধীন সাংবাদিকতা এবং গণমাধ্যমের স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে। এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা প্রয়োজন।
বক্তারা নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সাধারণ স¤পাদক এম এ মোতালিব ভূঁইয়ার ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান।
তারা বলেন, সাংবাদিকরা সমাজের অনিয়ম, দুর্নীতি ও অসংগতির চিত্র তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিক যাতে হামলা, ভয়ভীতি কিংবা হয়রানির শিকার না হন, সে জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
প্রতিবাদ সভা থেকে সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করা, সাংবাদিকদের নিরাপত্তা জোরদার করা এবং গণমাধ্যমকর্মীদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ তৈরির দাবি জানানো হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ