সুনামগঞ্জ , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস হাইকমিশনারের দিল্লিতে যোগাযোগ করে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি : গোলাম পরওয়ার দিরাইয়ে সাংবাদিক হত্যাও হামলার প্রতিবাদে মানববন্ধন তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে স্বাধীন-শ্রীমতি দম্পতির জীবনযুদ্ধ: পাশে দাঁড়াচ্ছে সমাজসেবা অধিদপ্তর মোল্লাপাড়ায় প্রবাসীর বাড়ির ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ এক মাঠেই ৫২ জাতের ধান, সেরা জাত বাছাইয়ের সুযোগ কৃষকের দেশে সাইবার হামলা নিয়ে উচ্চ সতর্কতা জারি সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা সম্প্রীতির বন্ধন সুদৃঢ়, এ ধারা অব্যাহত রাখতে হবে : এমপি নূরুল ইসলাম সাফেলা বড় বিল ও কুড়ি বিলে দখল বুঝিয়ে দিতে বাধা শুভ বিজয়া : অশুভের বিনাশ, সম্প্রীতি ও গণতন্ত্রের জয় হোক বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব ৩০ অক্টোবর শুরু হচ্ছে হাজীপাড়া ফুটবল প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর, ২৩ অক্টোবর প্লেয়ার নিলাম সনাতন ধর্মাবলম্বীরা পূজা করবে আর আনন্দটা সবার, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মসিউর রহমান সাংবাদিক আলিফ হত্যাকারীদে শাস্তির দাবি তাহিরপুরে মানববন্ধন মধ্যনগরে পূজামণ্ডপ পরিদর্শনে ইনামুল গণি তালুকদার রুবেল সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি সাংবাদিক আলিফ হত্যা ও মোত্তালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন দিরাইয়ে মাদকবিরোধী সভার পর প্রবাসী লিমনের ওপর হামলার অভিযোগ

দিল্লিতে যোগাযোগ করে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি : গোলাম পরওয়ার

  • আপলোড সময় : ২৩-১০-২০২৬ ০৪:১০:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৬ ০৪:১০:২১ অপরাহ্ন
দিল্লিতে যোগাযোগ করে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি : গোলাম পরওয়ার
সুনামকণ্ঠ ডেস্ক :: দিল্লির সঙ্গে যোগাযোগের মাধ্যমে আওয়ামী লীগের সঙ্গে বিএনপি আঁতাত করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, তারা আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে। বুধবার রাজধানীর তোপখানা রোডে লেবার পার্টির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন গোলাম পরওয়ার। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের এই শরিক দলের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আমলে গুম-খুন করা গোয়েন্দা বাহিনী দিয়েই চলছে এ সরকার। সাত মাসে সরকার লেজেগোবর করে ফেলেছে। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে গোলাম পরওয়ার বলেন, ভেতরে ভেতরে আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখছে আপনার নেটওয়ার্ক। যে গোয়েন্দা বাহিনীর সেটআপ আওয়ামী লীগ রেখে গেছে, যারা নিরীহ-নিরপরাধ মানুষকে জঙ্গি বানিয়ে ক্রসফায়ারে দিয়েছে, রিমান্ডে, আয়নাঘরে নিয়েছে, সেই গোয়েন্দা তথ্যের ওপর নির্ভর করে আপনি এখন বিরোধী দলের ওপর দোষ চাপাবেন? বিএনপির নেতৃত্ব অপরিপক্ব ও অদূরদর্শী বলেও মন্তব্য করেন জামায়াত সেক্রেটারি। তিনি বলেছেন, এই সময়ের মধ্যে প্রায় চারজন মন্ত্রী-এমপি বিদায় নিয়ে গেছেন। এত অপরিপক্ব, অদক্ষ, অরাজনৈতিক বক্তব্য এবং অরাজনৈতিক নেতৃত্ব আগের ক্ষমতাসীন দলে দেখা যায়নি। মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করা শ্রমিকদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান গোলাম পরওয়ার। তিনি বলেন, শ্রমিকদের অবস্থা এখন বাংলাদেশে ভালো নেই। কিন্তু প্রধানমন্ত্রী শ্রমিকদের অসন্তোষ আন্দোলনের বিরোধী দলকে দায়ী করেন। মূল্যস্ফীতি ৯ শতাংশের বেশি। খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি আরও বেশি। মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের দাবি পূরণ করা সরকারের কর্তব্য। লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ১১ দলের নেতারা অনুষ্ঠানে বক্তৃতা করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে স্বাধীন-শ্রীমতি দম্পতির জীবনযুদ্ধ: পাশে দাঁড়াচ্ছে সমাজসেবা অধিদপ্তর

তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে স্বাধীন-শ্রীমতি দম্পতির জীবনযুদ্ধ: পাশে দাঁড়াচ্ছে সমাজসেবা অধিদপ্তর