সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি
মানবিক সমাজ বিনির্মাণে নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান

যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মীসভা

  • আপলোড সময় : ০৫-১০-২০২৪ ০৯:১৩:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৪ ০৯:১৩:৪৬ পূর্বাহ্ন
যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মীসভা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে বিএনপির তিন অঙ্গসংগঠনের উদ্যোগে দিকনির্দেশনামূলক যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, অনেক রক্ত, অনেক ত্যাগের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারকে হটিয়েছে এ দেশের ছাত্রজনতা। ফ্যাসিবাদ মুক্ত দেশে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে জিয়ার সৈনিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। একটি গণতান্ত্রিক দেশ গড়তে কাজ করার পাশাপাশি পতিত স্বৈরাচার যাতে ফেরত না আসতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তারা আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনাকে হটাতে আমাদের ৭০০ নেতাকর্মী গুমের শিকার হয়েছেন, ৪০ লাখ নেতাকর্মীকে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে, কাউকে ব্যবসা-বাণিজ্য করতে দেওয়া হয়নি। বিগত ১৬ বছর আমরাই ফ্যাসিবাদের দ্বারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি। এই সময়ে এসেও আমাদের ধৈর্য ধরে সততার সাথে এগুতে হবে, যাতে সাম্য ও মানবিক সমাজ গঠন করতে পারি। এটিই আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক রাজিব আহসান, যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল প্রমুখ। এছাড় সভায় জেলা যুবদল সভাপতি আবুল মনসুর শওকত, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ কয়েস, জেলা স্বেচ্ছাসেবক দল ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মোনাজ্জির হোসেন, জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব তারেক মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন