সুনামগঞ্জ , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে দিশেহারা নিম্ন আয়ের মানুষ যুদ্ধের আগুনে পুড়ছে বিশ্ব, মুনাফায় কারা আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : তথ্যমন্ত্রী জাউয়াবাজারে ১৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার শাল্লায় ফেসবুকে চিরকুট লিখে যুবকের মৃত্যু ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস হাইকমিশনারের দিল্লিতে যোগাযোগ করে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি : গোলাম পরওয়ার দিরাইয়ে সাংবাদিক হত্যাও হামলার প্রতিবাদে মানববন্ধন তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে স্বাধীন-শ্রীমতি দম্পতির জীবনযুদ্ধ: পাশে দাঁড়াচ্ছে সমাজসেবা অধিদপ্তর মোল্লাপাড়ায় প্রবাসীর বাড়ির ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ এক মাঠেই ৫২ জাতের ধান, সেরা জাত বাছাইয়ের সুযোগ কৃষকের দেশে সাইবার হামলা নিয়ে উচ্চ সতর্কতা জারি সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা সম্প্রীতির বন্ধন সুদৃঢ়, এ ধারা অব্যাহত রাখতে হবে : এমপি নূরুল ইসলাম সাফেলা বড় বিল ও কুড়ি বিলে দখল বুঝিয়ে দিতে বাধা শুভ বিজয়া : অশুভের বিনাশ, সম্প্রীতি ও গণতন্ত্রের জয় হোক বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব ৩০ অক্টোবর শুরু হচ্ছে হাজীপাড়া ফুটবল প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর, ২৩ অক্টোবর প্লেয়ার নিলাম সনাতন ধর্মাবলম্বীরা পূজা করবে আর আনন্দটা সবার, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মসিউর রহমান

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : তথ্যমন্ত্রী

  • আপলোড সময় : ২৪-১০-২০২৬ ০৮:২৫:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৬ ০৮:২৫:৪৮ পূর্বাহ্ন
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : তথ্যমন্ত্রী
সুনামকণ্ঠ ডেস্ক :: আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে চাইলে জুলাইয়ের ঘটনাবলি স্বীকার করে ক্ষমা চাইতে হবে এবং সংশ্লিষ্টদের বিচারের বিষয়টি মেনে নিতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেন, আওয়ামী লীগকে রাজনীতিতে জনগণ কতটা গ্রহণ করবে, তা নির্ভর করবে সময় ও জনগণের সিদ্ধান্তের ওপর। তথ্যমন্ত্রী বলেন, জুলাইকে অস্বীকার করে আওয়ামী লীগের পক্ষে রাজনীতি করার সুযোগ নেই। দলটিকে অতীতের ঘটনাবলির দায় স্বীকার করে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচারের বিষয়টিও সামনে আসতে হবে। আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকা- প্রসঙ্গে পার্থ বলেন, প্রায় আড়াই বছর আগে দলটির নেতারা দেশ ছেড়ে চলে গেছেন। এরপর থেকে দলটির নিয়মিত রাজনৈতিক কার্যক্রম নেই বললেই চলে। যদিও অল্প কয়েকজনকে মিছিল করতে দেখা যায়। তার মতে, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে চাইলে এ বিষয়ে গভীরভাবে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে। আওয়ামী লীগের গণতন্ত্রবিষয়ক বক্তব্যের সমালোচনা করে পার্থ বলেন, দলটি একসময় দেশে জঙ্গিবাদের বিস্তার নিয়ে কথা বলত, আর এখন গণতন্ত্র নেই বলে অভিযোগ করছে। অথচ তার দাবি, আওয়ামী লীগ দীর্ঘ ১৭ বছর ধরে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে। নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে তারা গণতন্ত্র পুনরুদ্ধারের কাজ করেছেন বলেও মন্তব্য করেন তিনি। ধর্মীয় উৎসবের পরিবেশ নিয়েও কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, আওয়ামী লীগ আগে দাবি করত, বিএনপি ক্ষমতায় এলে দেশে পূজা উদ্যাপন করা যাবে না। কিন্তু এবার বাংলাদেশে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হয়েছে। এ সময় জেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) এবং দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে দিশেহারা নিম্ন আয়ের মানুষ

বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে দিশেহারা নিম্ন আয়ের মানুষ