সুনামগঞ্জ , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ , ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা তাহিরপুরে ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ “আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও” ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট, পরে হাসপাতালে ভর্তি আমন চাষে খরচের বোঝা, লাভ নিয়ে শঙ্কায় কৃষক চিকিৎসক সংকটে নাজুক সুনামগঞ্জের স্বাস্থ্যসেবা, ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন কোজাগরী লক্ষ্মীপূজার প্রস্তুতি, প্রতিমা ও প্রসদসামগ্রী কিনতে ব্যস্ত ভক্তরা জগন্নাথপুরে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে চাচাতো ভাইকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার শীতের সবজির নতুন চালানে কাঁচাবাজারে স্বস্তি, তবে অসন্তোষ শিম-টমেটোর দামে যুদ্ধের আগুনে পুড়ছে বিশ্ব, মুনাফায় কারা আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : তথ্যমন্ত্রী জাউয়াবাজারে ১৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার শাল্লায় ফেসবুকে চিরকুট লিখে যুবকের মৃত্যু ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস হাইকমিশনারের দিল্লিতে যোগাযোগ করে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি : গোলাম পরওয়ার দিরাইয়ে সাংবাদিক হত্যাও হামলার প্রতিবাদে মানববন্ধন তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে স্বাধীন-শ্রীমতি দম্পতির জীবনযুদ্ধ: পাশে দাঁড়াচ্ছে সমাজসেবা অধিদপ্তর মোল্লাপাড়ায় প্রবাসীর বাড়ির ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ এক মাঠেই ৫২ জাতের ধান, সেরা জাত বাছাইয়ের সুযোগ কৃষকের দেশে সাইবার হামলা নিয়ে উচ্চ সতর্কতা জারি

নারী শিল্পীদের নিয়ে আপত্তি ওঠায় গানের আসর বন্ধ ঘোষণা, পরে সীমিত পরিসরে আয়োজন

  • আপলোড সময় : ২৪-১০-২০২৬ ০৮:৩৫:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৬ ০৮:৩৫:৩১ পূর্বাহ্ন
নারী শিল্পীদের নিয়ে আপত্তি ওঠায় গানের আসর বন্ধ ঘোষণা, পরে সীমিত পরিসরে আয়োজন
স্টাফ রিপোর্টার :: দিরাইয়ে নারী শিল্পীদের গান পরিবেশন নিয়ে আপত্তি ওঠায় বাউলগানের আসর বন্ধের ঘোষণা দেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত নির্ধারিত রাতে সীমিত পরিসরে গানের আয়োজন করা হয়। মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিতের ঘটনার রেশ কাটতে না কাটতেই এমন ঘটনায় স্থানীয় সাংস্কৃতিক পরিবেশ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। গত বৃহ¯পতিবার রাতে দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামে যুক্তরাজ্যপ্রবাসী শওকত আলীর বাড়িতে এ আয়োজন করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, মেয়ের জন্মদিন উপলক্ষে নিজ বাড়িতে ছোট পরিসরে বাউলগানের আয়োজন করেছিলেন শওকত আলী। এতে স্থানীয় দুই নারী শিল্পীর গান পরিবেশনের কথা ছিল। কিন্তু ‘গানের নামে অশ্লীলতা হতে পারে’ - এমন আশঙ্কার কথা উল্লেখ করে স্থানীয় দুই বাসিন্দা বুধবার দিরাই থানায় লিখিত আবেদন করেন। তারা অনুষ্ঠান বন্ধের দাবি জানান। পরে পুলিশ আয়োজক শওকত আলীর সঙ্গে কথা বললে তিনি গান হবে না বলে জানান। তবে বৃহস্পতিবার রাতে শেষ পর্যন্ত সেখানে সীমিত পরিসরে গান পরিবেশিত হয়। কুলঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান একরার হোসেন বলেন, ছোটবেলা থেকেই দেখে আসছেন, শওকত আলী দেশে এলে তার বাড়িতে গানের আসর বসান। তিনি সৌখিন মানুষ। বৃহ¯পতিবার দিনের বেলা শুনেছিলেন, এবার গান হবে না। পরে রাতে সেখানে কিছু সময় গান হয়েছে বলে জানতে পেরেছেন। অনুষ্ঠান বন্ধের দাবিতে থানায় আবেদনকারীদের একজন হাতিয়া গ্রামের বাসিন্দা কামরুল হাসান। শুক্রবার তিনি গণমাধ্যমকে বলেন, কারও বিরুদ্ধে তাদের অভিযোগ ছিল না। নারী শিল্পীদের নিয়ে যেভাবে বিষয়টি প্রচার করা হয়েছে, তারা সেটি চাননি। থানায় আবেদন করার পর আয়োজক ও পুলিশ তাদের জানিয়েছিল, গান হবে না। কামরুল হাসান বলেন, রাত সাড়ে ১১টার দিকে গান শুরু হলে তারা পুলিশকে বিষয়টি জানান। রাত দুইটা পর্যন্ত অপেক্ষা করেও পুলিশ না আসায় পরে নিজেরাই পুলিশকে আর আসার প্রয়োজন নেই বলে জানান। তার ভাষ্য, দিরাই সদর থেকে তাঁদের এলাকায় পৌঁছাতে অন্তত তিন ঘণ্টা সময় লাগে। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, এলাকাটি দুর্গম। বৃহ¯পতিবার আয়োজক শওকত আলীর সঙ্গে কথা বলার পর তিনি জানিয়েছিলেন, বিষয়টি নিয়ে নানা কথাবার্তা হওয়ায় অনুষ্ঠান করবেন না। তবে পরে সেখানে কিছু সময় গানের আয়োজন হয়েছে বলে তিনি শুনেছেন। এর আগে দিরাইয়ে ‘ইসলামবিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটি’র বাধার মুখে উপজেলা সদরের স্টেডিয়ামে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বাতিল করতে হয়েছিল। গত ৫ অক্টোবর স্থানীয় স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাব ও সিলেটের জারা স্পোর্টিং ক্লাবের মধ্যে ম্যাচটি হওয়ার কথা ছিল। ওই ঘটনায় ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। এর কয়েক দিনের ব্যবধানে নারী শিল্পীদের গান পরিবেশন নিয়ে আপত্তি ও অনুষ্ঠান বন্ধের ঘোষণা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
“আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও” ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট, পরে হাসপাতালে ভর্তি

“আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও” ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট, পরে হাসপাতালে ভর্তি