সুনামগঞ্জ , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ , ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘গ্রাম সরকার’ গঠনের উদ্যোগ ছাতকে সড়ক দুর্ঘটনায় নারীসহ আহত ৫ এসিল্যান্ডের আচরণে আকস্মিক পরিবর্তন, নেপথ্যে কী? ‎‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ড প্রত্যাহার দুই মাসে দুই নির্বাহী প্রকৌশলী, দু’জনই বদলি! ৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা তাহিরপুরে ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ “আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও” ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট, পরে হাসপাতালে ভর্তি আমন চাষে খরচের বোঝা, লাভ নিয়ে শঙ্কায় কৃষক চিকিৎসক সংকটে নাজুক সুনামগঞ্জের স্বাস্থ্যসেবা, ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন কোজাগরী লক্ষ্মীপূজার প্রস্তুতি, প্রতিমা ও প্রসদসামগ্রী কিনতে ব্যস্ত ভক্তরা জগন্নাথপুরে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে চাচাতো ভাইকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার শীতের সবজির নতুন চালানে কাঁচাবাজারে স্বস্তি, তবে অসন্তোষ শিম-টমেটোর দামে যুদ্ধের আগুনে পুড়ছে বিশ্ব, মুনাফায় কারা আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : তথ্যমন্ত্রী জাউয়াবাজারে ১৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার শাল্লায় ফেসবুকে চিরকুট লিখে যুবকের মৃত্যু ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস হাইকমিশনারের দিল্লিতে যোগাযোগ করে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি : গোলাম পরওয়ার

এসিল্যান্ডের আচরণে আকস্মিক পরিবর্তন, নেপথ্যে কী?

  • আপলোড সময় : ২৬-১০-২০২৬ ০৭:৫৩:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৬ ০৭:৫৩:২৫ পূর্বাহ্ন
এসিল্যান্ডের আচরণে আকস্মিক পরিবর্তন, নেপথ্যে কী?
স্টাফ রিপোর্টার::
জামালগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান শান্তের আচরণে আকস্মিক পরিবর্তন দেখা দেওয়ার পর তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। এক আনসার সদস্যের সঙ্গে অপ্রীতিকর ঘটনা এবং নিজের সরকারি ফেসবুক আইডি থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদককে দায়ী করে একটি পোস্ট দেওয়ার পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি ঢাকার পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। আরিফুর রহমান শান্তের পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, গত বৃহ¯পতিবার (২২ অক্টোবর) জামালগঞ্জের বেহেলী এলাকায় পানিতে ডুবে মারা যাওয়া এক শিশুর মরদেহ দেখার পর থেকেই তার আচরণে পরিবর্তন আসে। তবে তার আচরণে পরিবর্তনের চিকিৎসাগত কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে জামালগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দেন আরিফুর রহমান শান্ত। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে তার আচরণ আরও অসংলগ্ন হয়ে পড়ে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। এ সময় দায়িত্বে থাকা দুই আনসার সদস্যের সঙ্গে তার অপ্রীতিকর ঘটনা ঘটে। তাদের একজনকে মারধর এবং তার মুঠোফোন ভাঙচুরের অভিযোগও উঠেছে। একই রাতে শান্তের সরকারি ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে লেখা ছিল, “আমার মৃত্যুর জন্য শিল্পী রানী মোদক দায়ী থাকবেন।” পোস্টটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা তৈরি হয়। পরে জামালগঞ্জের ইউএনও শিল্পী রানী মোদক বিষয়টি জেলা প্রশাসনকে জানান। ইউএনও’র ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে দাবি করা হয়, এসিল্যান্ডের ব্যবহৃত মুঠোফোন হ্যাক করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। এদিকে পরিস্থিতি সামাল দিতে শুক্রবার রাতে ইউএনও শিল্পী রাণী মোদক জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী মিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আব্দুল বাতেন এবং ভূমি কার্যালয়ের নাজির সাব্বির আহমেদকে সঙ্গে নিয়ে এসিল্যান্ডের সরকারি বাসভবনে যান। সেখানে এসিল্যান্ডের স্ত্রী সাদিয়া মৌ সূচনা অন্যদের ভেতরে প্রবেশ করতে না দিয়ে চিকিৎসককে ভেতরে যাওয়ার অনুরোধ করেন। চিকিৎসক আব্দুল বাতেন ভেতরে গেলে তার কাছে ‘হেলোসিন’ ও ‘পারকিনিল’ নামের এই দুটি ইনজেকশনের বিষয়ে জানতে চান শান্তের স্ত্রী। ইনজেকশন দুটি স্থানীয়ভাবে পাওয়া না যাওয়ায় চিকিৎসক বিকল্প ইনজেকশন প্রয়োগ করেন। তবে তাতে কাজ না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেটে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আব্দুল বাতেন বলেন, এসিল্যান্ডের স্ত্রী নির্দিষ্ট দুটি ইনজেকশনের কথা বলেছিলেন। স্থানীয়ভাবে সেগুলো না পাওয়ায় বিকল্প হিসেবে ঘুমের ইনজেকশন দেওয়া হয়। কিন্তু তাতে কোনো প্রভাব না পড়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানোর পরামর্শ দেন তিনি। এসিল্যান্ড চরম মানসিক চাপে ভুগছিলেন বলে তিনি ধারণা করছেন। জামালগঞ্জ থানার ওসি বন্দে আলী মিয়া বলেন, এসিল্যান্ডের স্ত্রীর সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন, এর আগেও দু-একবার শান্ত এমন অসংলগ্ন আচরণ করেছিলেন। পরে তাকে ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পাড়ানো হয়। এদিকে আরিফুর রহমান শান্তের স্ত্রী সাদিয়া মৌ সূচনা ও তার শ্বশুর মহসিন মিয়া জানিয়েছেন, বেহেলী এলাকায় পানিতে ডুবে মারা যাওয়া শিশুর মরদেহ দেখার পর থেকেই শান্তের আচরণে পরিবর্তন আসে। তারা জানান, ওই ঘটনার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। শুক্রবার রাতে পরিস্থিতির অবনতি হলে তাকে চিকিৎসা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। জামালগঞ্জের ইউএনও শিল্পী রানী মোদক বলেন, এসিল্যান্ড প্রায় দুই মাস আগে যোগদান করেছেন। তিনি শারীরিকভাবে অসুস্থ এ তথ্য তিনি আগেই জেনেছিলেন। তবে তিনি মানসিকভাবে অসুস্থ, তা শুক্রবারই জানতে পারেন। ইউএনও আরও বলেন, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এসিল্যান্ড একজন আনসার সদস্যকে মারধর করেন। ছোট শিশুদের মারতে দৌড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে জানিয়ে তিনি বলেন, এসিল্যান্ডের স্ত্রী তাকে জানিয়েছেন, বৃহ¯পতিবার বেহেলীতে পানিতে ডুবে মারা যাওয়া শিশুর মরদেহ দেখার পর থেকে শান্তের আচরণে পরিবর্তন আসে। অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান জানান, শুক্রবার রাতে জামালগঞ্জের ইউএনও জেলা প্রশাসককে বিষয়টি জানিয়েছ জানিয়ে তিনি বলেন, ইউএনওর সঙ্গে এসিল্যান্ডের কোনো বিরোধ ছিল না। শান্ত আগে থেকেই কিছুটা অসুস্থ ছিলেন এবং শিশুর মরদেহ দেখার পর তার অসুস্থতা বেড়ে যায় বলে তারা জানতে পেরেছেন। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এসিল্যান্ড শান্তের শ্বশুর মহসিন মিয়া বলেন, তার জামাতা ঢাকার পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার মেয়ে সাদিয়া মৌ সূচনা স্বামীর সঙ্গে আছেন। বর্তমানে শান্তের শারীরিক অবস্থা ভালো বলেও জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ড প্রত্যাহার

‎‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ড প্রত্যাহার