ছাতকে সড়ক দুর্ঘটনায় নারীসহ আহত ৫
- আপলোড সময় : ২৬-১০-২০২৬ ০৮:০৪:৫৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৬-১০-২০২৬ ০৮:০৪:৫৪ পূর্বাহ্ন
ছাতক প্রতিনিধি ::
সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ছাতক উপজেলার জাউয়াবাজার কলেজ এলাকায় দুর্ঘটনা ঘটেছে। রবিবার (২৫ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জগামী একটি দ্রুতগতির প্রাইভেট কারে ধাক্কায় বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি সিএনজি চালিত অটোরিকশার অন্তত ৫ যাত্রী গুরুতর আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, দুপুরে সুনামগঞ্জ অভিমুখে যাওয়া একটি বেপরোয়া প্রাইভেট কার বিপরীতমুখী সিএনজি অটোরিকশাটিকে প্রচ- জোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। দুর্ঘটনায় অটোরিকশায় থাকা এক নারীসহ ৫ যাত্রী রক্তাক্ত ও গুরুতর জখম হন। বিস্ফোরক শব্দের মতো ধাক্কার আওয়াজ শুনে তাৎক্ষণিকভাবে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহতদের উদ্ধার কাজে হাত দেন। খবর পেয়ে জয়কলস হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য নিকটস্থ কৈতক হাসপাতালে পাঠায়।
জয়কলস হাইওয়ে পুলিশের ইনচার্জ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর সড়কে কিছু সময় বিঘœ ঘটলেও বর্তমানে যান চলাচল স¤পূর্ণ স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশাটি জব্দ করার প্রক্রিয়া চলছে। তবে ঘটনার পরপরই প্রাইভেট কারটি দ্রুত পালিয়ে যাওয়ায় সেটিকে আটক করা সম্ভব হয়নি। পুলিশ কারটি শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

ছাতক প্রতিনিধি