সুনামগঞ্জ , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ , ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘গ্রাম সরকার’ গঠনের উদ্যোগ ছাতকে সড়ক দুর্ঘটনায় নারীসহ আহত ৫ এসিল্যান্ডের আচরণে আকস্মিক পরিবর্তন, নেপথ্যে কী? ‎‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ড প্রত্যাহার দুই মাসে দুই নির্বাহী প্রকৌশলী, দু’জনই বদলি! ৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা তাহিরপুরে ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ “আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও” ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট, পরে হাসপাতালে ভর্তি আমন চাষে খরচের বোঝা, লাভ নিয়ে শঙ্কায় কৃষক চিকিৎসক সংকটে নাজুক সুনামগঞ্জের স্বাস্থ্যসেবা, ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন কোজাগরী লক্ষ্মীপূজার প্রস্তুতি, প্রতিমা ও প্রসদসামগ্রী কিনতে ব্যস্ত ভক্তরা জগন্নাথপুরে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে চাচাতো ভাইকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার শীতের সবজির নতুন চালানে কাঁচাবাজারে স্বস্তি, তবে অসন্তোষ শিম-টমেটোর দামে যুদ্ধের আগুনে পুড়ছে বিশ্ব, মুনাফায় কারা আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : তথ্যমন্ত্রী জাউয়াবাজারে ১৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার শাল্লায় ফেসবুকে চিরকুট লিখে যুবকের মৃত্যু ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস হাইকমিশনারের দিল্লিতে যোগাযোগ করে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি : গোলাম পরওয়ার

ছাতকে সড়ক দুর্ঘটনায় নারীসহ আহত ৫

  • আপলোড সময় : ২৬-১০-২০২৬ ০৮:০৪:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৬ ০৮:০৪:৫৪ পূর্বাহ্ন
ছাতকে সড়ক দুর্ঘটনায় নারীসহ আহত ৫
ছাতক প্রতিনিধি :: সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ছাতক উপজেলার জাউয়াবাজার কলেজ এলাকায় দুর্ঘটনা ঘটেছে। রবিবার (২৫ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জগামী একটি দ্রুতগতির প্রাইভেট কারে ধাক্কায় বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি সিএনজি চালিত অটোরিকশার অন্তত ৫ যাত্রী গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা জানান, দুপুরে সুনামগঞ্জ অভিমুখে যাওয়া একটি বেপরোয়া প্রাইভেট কার বিপরীতমুখী সিএনজি অটোরিকশাটিকে প্রচ- জোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। দুর্ঘটনায় অটোরিকশায় থাকা এক নারীসহ ৫ যাত্রী রক্তাক্ত ও গুরুতর জখম হন। বিস্ফোরক শব্দের মতো ধাক্কার আওয়াজ শুনে তাৎক্ষণিকভাবে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহতদের উদ্ধার কাজে হাত দেন। খবর পেয়ে জয়কলস হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য নিকটস্থ কৈতক হাসপাতালে পাঠায়। জয়কলস হাইওয়ে পুলিশের ইনচার্জ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর সড়কে কিছু সময় বিঘœ ঘটলেও বর্তমানে যান চলাচল স¤পূর্ণ স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশাটি জব্দ করার প্রক্রিয়া চলছে। তবে ঘটনার পরপরই প্রাইভেট কারটি দ্রুত পালিয়ে যাওয়ায় সেটিকে আটক করা সম্ভব হয়নি। পুলিশ কারটি শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ড প্রত্যাহার

‎‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ড প্রত্যাহার