সমাজের প্রতিটি সমস্যা মোকাবেলায় সবাইকে কাজ করতে হবে : জেলা প্রশাসক
- আপলোড সময় : ২৭-১০-২০২৬ ০৮:০৭:৪৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৭-১০-২০২৬ ০৮:০৭:৪৮ পূর্বাহ্ন
মো. শাহজাহান মিয়া ::
জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেছেন, সামাজিক অবক্ষয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রচার, নৈতিক, সামাজিক, গণতান্ত্রিক, উদার, ধর্মীয় মূল্যবোধের বিকাশ, সামাজিক চেতনাসহ সমাজের প্রতিটি সমস্যা মোকাবেলায় প্রশাসনসহ সবাই মিলে আন্তরিকভাবে কাজ করতে হবে। তাহলে সমাজের প্রতিটি সমস্যা সহজে রোধ করা যাবে।
সোমবার জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মতিউর রহমান খান। আরও বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দিন, বিএনপি নেতা অ্যাডভোকেট মল্লিক মইন উদ্দিন সুহেল, এমএ মুকিত, আব্দুস সোবহান, সৈয়দ সাব্বির আহমদ, সালাহ উদ্দিন মিঠু, কলকলিয়া ইউপি চেয়ারম্যান রফিক মিয়া, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহাবুবুল আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শাহাব উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা রাজমনি সিংহ, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আহসান হাবীব, পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী, এসআই অনিক পাল প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ