দিরাই প্রতিনিধি::
দিরাই উপজেলা বিএনপির প্রতিষ্ঠা কালীন সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি মুক্তিযোদ্ধের সংগঠক প্রয়াত আব্দস শহীদ চৌধুরীর নবম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দুপুরে শহীদ চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে পৌরশহরের আরামবাগ আবাসিক এলাকার মরহুমের বাসভবন প্রাঙ্গণে পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল হক চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য সচিব লিপন হাসান চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় মরহুম স্মৃতি চারন করেন দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মানিক মিয়া তালুকদার,উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শোয়েব হাসান, সুমন মিয়া প্রমুখ। উপস্থিত ছিলেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন মজলিস পুর জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রউফ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
দিরাইয়ে শহীদ চৌধুরী স্মরণে দোয়া মাহফিল
- আপলোড সময় : ২৭-১০-২০২৬ ০৫:০২:২২ অপরাহ্ন
- আপডেট সময় : ২৭-১০-২০২৬ ০৫:০২:৪৪ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দিরাই প্রতিনিধি