সুনামগঞ্জ , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য সরকারের জন্য বিব্রতকর, আমাদের ভাবিয়ে তুলছে: রিজভী বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ছাতকে বন বিটের ৩০ হাজার চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা দুর্গম হাওরে ব্যাহত প্রসূতিসেবা, সময়মতো হাসপাতালে পৌঁছানোই চ্যালেঞ্জ, নৌ-অ্যাম্বুলেন্স ও ভাসমান হাসপাতালের দাবি জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫ ‘বায়োগ্যাস উৎপাদন করুন, জ্বালানি খরচ সাশ্রয় করুন’-জেলা প্রশাসক মিনহাজুর রহমান সমাজের প্রতিটি সমস্যা মোকাবেলায় সবাইকে কাজ করতে হবে : জেলা প্রশাসক ‘ভুয়া আইডি খুলে ধর্মীয় উসকানির’ অভিযোগে করেছিলেন জিডি, বিক্ষোভের মধ্যে পুলিশ নিল হেফাজতে বিকাশ ডিস্ট্রিবিউশনে ১ কোটি ৮৬ লাখ টাকার গরমিলের অভিযোগ, প্রধান আসামি আটক ব্রিটিশ বাংলাদেশি মিডিয়াতে অবদান রাখায় ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আ স ম মাসুম ‘গ্রাম সরকার’ গঠনের উদ্যোগ ছাতকে সড়ক দুর্ঘটনায় নারীসহ আহত ৫ এসিল্যান্ডের আচরণে আকস্মিক পরিবর্তন, নেপথ্যে কী? ‎‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ড প্রত্যাহার দুই মাসে দুই নির্বাহী প্রকৌশলী, দু’জনই বদলি! ৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা তাহিরপুরে ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ “আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও” ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট, পরে হাসপাতালে ভর্তি আমন চাষে খরচের বোঝা, লাভ নিয়ে শঙ্কায় কৃষক চিকিৎসক সংকটে নাজুক সুনামগঞ্জের স্বাস্থ্যসেবা, ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন
সরকারি জমি দখল করে চাষাবাদের অভিযোগ, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

ছাতকে বন বিটের ৩০ হাজার চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

  • আপলোড সময় : ২৮-১০-২০২৬ ০৯:১৯:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৬ ০৯:১৯:৪০ পূর্বাহ্ন
ছাতকে বন বিটের ৩০ হাজার চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা
স্টাফ রিপোর্টার :: ছাতক উপজেলায় সরকারি উদ্যোগে সৃজিত সামাজিক বনায়নের প্রায় ৩০ হাজার চারা উপড়ে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ইসলামপুর ইউনিয়নের হাদাটিলায় বন বিটের আওতাধীন জমিতে রোপণ করা এসব চারা উপড়ে ফেলে জমি দখল ও মৌসুমি ফসল উৎপাদনের জন্য হাল চাষ করা হচ্ছে। এতে পরিবেশ রক্ষা ও সরকারি ভূমি সংরক্ষণের লক্ষ্যে নেওয়া বনায়ন কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন বিভাগের হিসাবে, এতে ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা। মঙ্গলবার সকালে হাদাটিলায় সরেজমিনে গিয়ে দেখা যায়, বনায়নের জন্য রোপণ করা অনেক চারা উপড়ে ফেলা হয়েছে। কোথাও কোথাও গাছপালা পরিষ্কার করে জমিতে হাল চাষ করা হচ্ছে। স্থানীয় কিছু লোকের বিরুদ্ধে এসব চারা ধ্বংস করে সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে। উপজেলা বন বিট কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৪-২০২৫ অর্থবছরে পরিচালন ব্যয় খাতের আওতায় ৫০ হেক্টর জমিতে ১ লাখ ২৫ হাজার বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সরকারি ভূমি সংরক্ষণের উদ্দেশ্যে তৎকালীন উপজেলা বন বিট কর্মকর্তা মোহাম্মদ আইয়ূব খানের উদ্যোগে হাদাটিলার সামাজিক বনায়নসংলগ্ন এলাকায় এসব চারা রোপণ করা হয়েছিল। এর মধ্যে অর্জুন, জারুল, হিজল, করচ, কদম ও রেইনট্রিসহ বিভিন্ন প্রজাতির গাছ ছিল। হাদাচানপুর গ্রামের বাসিন্দা রাসেল মিয়া বলেন, সরকার স্থানীয় মানুষের কল্যাণ ও পরিবেশের কথা বিবেচনা করে এখানে বনায়ন করেছে। কিন্তু কিছু অসাধু ব্যক্তি রাতের আঁধারে এসব চারা নষ্ট করে বাগানটি ধ্বংস করছেন। সরকারি উদ্যোগে গড়ে তোলা বনায়ন রক্ষায় এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করা প্রয়োজন। উপজেলা বন বিট কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, স্থানীয় কিছু অসাধু লোকের কারণে বনায়নের প্রায় ৩০ হাজার চারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় নতুন করে চারা রোপণ শুরু হয়েছে। পাশাপাশি বনায়ন রক্ষায় বন বিট কার্যালয়ের পক্ষ থেকে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় দুটি গ্রামের প্রায় ২০ জনকে আসামি করে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুর্গম হাওরে ব্যাহত প্রসূতিসেবা, সময়মতো হাসপাতালে পৌঁছানোই চ্যালেঞ্জ, নৌ-অ্যাম্বুলেন্স ও ভাসমান হাসপাতালের দাবি

দুর্গম হাওরে ব্যাহত প্রসূতিসেবা, সময়মতো হাসপাতালে পৌঁছানোই চ্যালেঞ্জ, নৌ-অ্যাম্বুলেন্স ও ভাসমান হাসপাতালের দাবি