স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে অবৈধভাবে ফুটপাত দখল করে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় এলপিজি গ্যাসের সিলিন্ডার অতিরিক্ত দামে বিক্রির অপরাধে মোহাম্মদীয়া ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক। অভিযানকালে সাচনা বাজারের কাঁচামাল গলিতে ফুটপাত দখল করে গড়ে তোলা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি মোহাম্মদীয়া ট্রেডার্সে এলপিজি গ্যাসের সিলিন্ডার অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার ছবির হোসেন এবং উপজেলা প্রশাসনের অফিস সহকারী মুজিবুর রহমান ও জামালগঞ্জ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
জামালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ, গ্যাসের অতিরিক্ত দাম নেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা
- আপলোড সময় : ২৮-১০-২০২৬ ০৫:৪৫:৪০ অপরাহ্ন
- আপডেট সময় : ২৮-১০-২০২৬ ০৫:৪৬:১৬ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ