সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চুমু বা আদরের আড়ালে শৈশবের অস্বস্তি ও ট্রমার গল্প জামালগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রত্যয় স্কুলে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন জগন্নাথপুরে সংঘর্ষে নিহত বেড়ে ২, গ্রেফতার ৪ জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ‎জামালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ, গ্যাসের অতিরিক্ত দাম নেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা সুনামকণ্ঠে সংবাদ প্রকাশের পর দুই প্রতিবন্ধী সন্তান পেল হুইলচেয়ার সুনামগঞ্জে নিরাপদ সড়ক দিবস পালিত, মাদকাসক্ত চালকদের বিরুদ্ধে ব্যবস্থার আহ্বান আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য সরকারের জন্য বিব্রতকর, আমাদের ভাবিয়ে তুলছে: রিজভী বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ছাতকে বন বিটের ৩০ হাজার চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা দুর্গম হাওরে ব্যাহত প্রসূতিসেবা, সময়মতো হাসপাতালে পৌঁছানোই চ্যালেঞ্জ, নৌ-অ্যাম্বুলেন্স ও ভাসমান হাসপাতালের দাবি জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫ ‘বায়োগ্যাস উৎপাদন করুন, জ্বালানি খরচ সাশ্রয় করুন’-জেলা প্রশাসক মিনহাজুর রহমান সমাজের প্রতিটি সমস্যা মোকাবেলায় সবাইকে কাজ করতে হবে : জেলা প্রশাসক ‘ভুয়া আইডি খুলে ধর্মীয় উসকানির’ অভিযোগে করেছিলেন জিডি, বিক্ষোভের মধ্যে পুলিশ নিল হেফাজতে বিকাশ ডিস্ট্রিবিউশনে ১ কোটি ৮৬ লাখ টাকার গরমিলের অভিযোগ, প্রধান আসামি আটক ব্রিটিশ বাংলাদেশি মিডিয়াতে অবদান রাখায় ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আ স ম মাসুম ‘গ্রাম সরকার’ গঠনের উদ্যোগ ছাতকে সড়ক দুর্ঘটনায় নারীসহ আহত ৫

কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগীয় পর্যায়ে প্রথম রুফাইদা জান্নাত

  • আপলোড সময় : ২৯-১০-২০২৬ ১২:৫৮:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৬ ১২:৫৮:১৬ পূর্বাহ্ন
কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগীয় পর্যায়ে প্রথম রুফাইদা জান্নাত
স্টাফ রিপোর্টার :: নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় কবিতা আবৃত্তি ইভেন্টে সিলেট বিভাগে প্রথম স্থান অর্জন করেছে রুফাইদা জান্নাত রাহা। জগন্নাথপুর উপজেলার হবিবপুর কেশবপুর কামিল (এমএ) মাদ্রাসার ৩য় শ্রেণির শিক্ষার্থী রুফাইদা জান্নাত রাহা। তার বাবা মো. জহিরুল ইসলাম সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শাহজালাল মহাবিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন প্রভাষক। বর্ষব্যাপী এ আয়োজনে ইবতেদায়ি ‘গ্রুপ-খ’ (৩য়-৫ম শ্রেণি) এর শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক আয়োজনে কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় দুটি ইভেন্টে উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে সে। পরবর্তীতে বিভাগীয় প্রতিযোগিতায় অংশ নিয়ে কবিতা আবৃত্তিতে প্রথম স্থান অধিকার করেছে। এবার সিলেট বিভাগের হয়ে কবিতা আবৃত্তিতে জাতীয় পর্যায়ে অংশ নিতে যাচ্ছে রুফাইদা জান্নাত রাহা। তার এ গৌরবময় অর্জনে তার প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ বিরাজ করছে। প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা এ প্রতিভাবান ক্ষুদে শিক্ষার্থী জাতীয় পর্যায়ে যেন শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে এই তাদের প্রত্যাশা। সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় কর্তৃক আয়োজিত, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং সিলেট জেলা শিল্পকলা একাডেমির সার্বিক ব্যবস্থাপনায় গত ২৬ অক্টোবর ২০২৬ তারিখে সিলেট জেলা শিল্পকলায় সকল জেলার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে বিভাগীয় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রত্যেক বিষয়ে প্রতিযোগীদের মধ্য থেকে শুধু প্রথম স্থান নির্ধারণ করা হয় এবং তাদের মধ্যে মেডেল, ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়। পরবর্তীতে তারা জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুর্গম হাওরে ব্যাহত প্রসূতিসেবা, সময়মতো হাসপাতালে পৌঁছানোই চ্যালেঞ্জ, নৌ-অ্যাম্বুলেন্স ও ভাসমান হাসপাতালের দাবি

দুর্গম হাওরে ব্যাহত প্রসূতিসেবা, সময়মতো হাসপাতালে পৌঁছানোই চ্যালেঞ্জ, নৌ-অ্যাম্বুলেন্স ও ভাসমান হাসপাতালের দাবি