সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

চাঁদাবাজির অভিযোগে সাবেক এমপি রতনের ভাই আটক

  • আপলোড সময় : ০৬-১০-২০২৪ ০৪:১২:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৪ ০৪:১২:১৪ পূর্বাহ্ন
চাঁদাবাজির অভিযোগে সাবেক এমপি রতনের ভাই আটক
ধর্মপাশা প্রতিনিধি :: সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের আপন বড়ভাই ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মোশারফ হোসেন মাসুদ (৬০)কে চাঁদাবাজির অভিযোগে শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা দুইটার দিকে উপজেলার গাছতলা বাজার থেকে আটক করেছে পুলিশ। ধর্মপাশা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার নওধার গ্রামের বাসিন্দা মোশারফ হোসেন মাসুদ উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক স¤পাদক পদে রয়েছেন। তাঁর আপন ছোট ভাই মোয়াজ্জেম হোসেন রতন সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। ক্ষমতার প্রভাব খাটিয়ে উপজেলার পাইকুরাটি বাজারে অটোরিকসা স্ট্যান্ডে যানবাহনের চালকদের কাছ থেকে তাঁর নির্দেশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে চাঁদা আদায় কার্যক্রম চলে আসছিল। ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, অটোরিকসা স্ট্যান্ডে যানবাহনের চালকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স