১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
- আপলোড সময় : ৩০-১০-২০২৬ ০৯:০২:৩৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ৩০-১০-২০২৬ ০৯:০২:৩৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাসে এসআরবি’র চেকপোস্টে তল্লাশিকালে পালানোর চেষ্টা করে ১০ কেজি গাঁজাসহ ধরা পড়েছেন মোসাব্বির হোসেন ওরফে সুমন মিয়া (২৬) নামে এক যুবক। বুধবার (২৮ অক্টোবর) বিকেল সোয়া ৩টার দিকে সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের মদনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এসআরবি-৯-এর সিলেট সদর দপ্তর থেকে বৃহ¯পতিবার (২৯ অক্টোবর) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এসআরবি জানায়, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি ৯-এর সিপিসি-৩, সুনামগঞ্জের একটি দল মদনপুর এলাকায় অবস্থানকালে জানতে পারে, শান্তিগঞ্জের ডাবর পয়েন্ট থেকে একটি যাত্রীবাহী বাসে করে কয়েকজন মাদক কারবারি মাদকদ্রব্য নিয়ে সুনামগঞ্জ শহরের দিকে আসছেন। এ তথ্যের ভিত্তিতে বিকেল আনুমানিক ৩টা ১০ মিনিটে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে চেকপোস্ট স্থাপন করা হয়।
চেকপোস্টে বাসটি থামিয়ে তল্লাশির সময় এক ব্যক্তি নেমে পালানোর চেষ্টা করেন। এ সময় এসআরবি সদস্যরা তাকে আটক করেন। পরে তার সঙ্গে থাকা কালো রঙের কাঁধব্যাগ তল্লাশি করে নীল পলিথিনে রাখা এবং খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মোসাব্বির হোসেন ওরফে সুমন মিয়া হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার হাপ্তার হাওর গ্রামের আব্দুল হামিদের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলে জানিয়েছেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ