সুনামগঞ্জ , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ , ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড’ নিয়ে বিরোধী রাজনীতিকেরা তাচ্ছিল্য করেছিলেন: কয়ছর আহমদ ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার ঐতিহাসিক বাঁশতলায় নান্দনিক স্থাপনার নামকরণ নিয়ে ক্ষোভ পরীক্ষা হলে পরিদর্শকের দায়িত্ব পালন করবে এআই শাল্লার কৃতী সংগীতশিল্পী রাখাল চক্রবর্তীর প্রয়াণ, লোকসংগীতে রেখে গেলেন অনন্য অবদান বাড়িতে পুরুষশূন্যতার সুযোগে ৬ গরুসহ ৫০ লাখ টাকার মালামাল লুট ইউপি নির্বাচন আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের আরও ৩ নেতার যাবজ্জীবন ভাটির জনপদে ‘ভাইয়াফি কুস্তি’ সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বিবৃতি ফাটল-ভাঙনে বেহাল ধর্মপাশার কালীজানা সেতু, পারাপারে জীবনের ঝুঁকি নাব্যতা সংকটে রঙ্গারচরা-পাটলাই নদী খননের দাবিতে মানববন্ধন অনিয়ম ঢাকতেই এমপি নূরুলের বিরুদ্ধে ঠিকাদারের অভিযোগ তলবের পরও যাননি প্রকল্প এলাকায়, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী চুমু বা আদরের আড়ালে শৈশবের অস্বস্তি ও ট্রমার গল্প জামালগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রত্যয় স্কুলে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন জগন্নাথপুরে সংঘর্ষে নিহত বেড়ে ২, গ্রেফতার ৪ জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

  • আপলোড সময় : ৩০-১০-২০২৬ ০৯:০২:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৬ ০৯:০২:৩৯ পূর্বাহ্ন
১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাসে এসআরবি’র চেকপোস্টে তল্লাশিকালে পালানোর চেষ্টা করে ১০ কেজি গাঁজাসহ ধরা পড়েছেন মোসাব্বির হোসেন ওরফে সুমন মিয়া (২৬) নামে এক যুবক। বুধবার (২৮ অক্টোবর) বিকেল সোয়া ৩টার দিকে সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের মদনপুর এলাকায় এ ঘটনা ঘটে। এসআরবি-৯-এর সিলেট সদর দপ্তর থেকে বৃহ¯পতিবার (২৯ অক্টোবর) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এসআরবি জানায়, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি ৯-এর সিপিসি-৩, সুনামগঞ্জের একটি দল মদনপুর এলাকায় অবস্থানকালে জানতে পারে, শান্তিগঞ্জের ডাবর পয়েন্ট থেকে একটি যাত্রীবাহী বাসে করে কয়েকজন মাদক কারবারি মাদকদ্রব্য নিয়ে সুনামগঞ্জ শহরের দিকে আসছেন। এ তথ্যের ভিত্তিতে বিকেল আনুমানিক ৩টা ১০ মিনিটে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোস্টে বাসটি থামিয়ে তল্লাশির সময় এক ব্যক্তি নেমে পালানোর চেষ্টা করেন। এ সময় এসআরবি সদস্যরা তাকে আটক করেন। পরে তার সঙ্গে থাকা কালো রঙের কাঁধব্যাগ তল্লাশি করে নীল পলিথিনে রাখা এবং খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার মোসাব্বির হোসেন ওরফে সুমন মিয়া হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার হাপ্তার হাওর গ্রামের আব্দুল হামিদের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলে জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী

ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী