সুনামগঞ্জ , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ , ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার ঐতিহাসিক বাঁশতলায় নান্দনিক স্থাপনার নামকরণ নিয়ে ক্ষোভ পরীক্ষা হলে পরিদর্শকের দায়িত্ব পালন করবে এআই শাল্লার কৃতী সংগীতশিল্পী রাখাল চক্রবর্তীর প্রয়াণ, লোকসংগীতে রেখে গেলেন অনন্য অবদান বাড়িতে পুরুষশূন্যতার সুযোগে ৬ গরুসহ ৫০ লাখ টাকার মালামাল লুট ইউপি নির্বাচন আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের আরও ৩ নেতার যাবজ্জীবন ভাটির জনপদে ‘ভাইয়াফি কুস্তি’ সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বিবৃতি ফাটল-ভাঙনে বেহাল ধর্মপাশার কালীজানা সেতু, পারাপারে জীবনের ঝুঁকি নাব্যতা সংকটে রঙ্গারচরা-পাটলাই নদী খননের দাবিতে মানববন্ধন অনিয়ম ঢাকতেই এমপি নূরুলের বিরুদ্ধে ঠিকাদারের অভিযোগ তলবের পরও যাননি প্রকল্প এলাকায়, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী চুমু বা আদরের আড়ালে শৈশবের অস্বস্তি ও ট্রমার গল্প জামালগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রত্যয় স্কুলে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন জগন্নাথপুরে সংঘর্ষে নিহত বেড়ে ২, গ্রেফতার ৪ জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ‎জামালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ, গ্যাসের অতিরিক্ত দাম নেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা সুনামকণ্ঠে সংবাদ প্রকাশের পর দুই প্রতিবন্ধী সন্তান পেল হুইলচেয়ার

রঙ্গারচরা-পাটলাই নদী খননে পদক্ষেপ নিন

  • আপলোড সময় : ৩১-১০-২০২৬ ০৯:০৪:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৬ ০৯:০৪:৫৮ পূর্বাহ্ন
রঙ্গারচরা-পাটলাই নদী খননে পদক্ষেপ নিন
তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী বাগলী শুল্ক স্টেশন ঘিরে গড়ে ওঠা আমদানি-রপ্তানি বাণিজ্যের অন্যতম প্রধান ভরসা রঙ্গারচরা-পাটলাই নদীপথ। অথচ দীর্ঘদিন ধরে নাব্যতা সংকটে এই নৌপথের বাণিজ্যিক গুরুত্ব ক্রমেই ম্লান হচ্ছে। নদীর তলদেশ পলি ও বালুতে ভরাট হয়ে যাওয়ায় শুষ্ক মৌসুমে পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে, সৃষ্টি হচ্ছে নৌযানের দীর্ঘ জট। এর সরাসরি প্রভাব পড়ছে ব্যবসা-বাণিজ্য, সরকারি রাজস্ব এবং হাজারো শ্রমিকের জীবিকার ওপর। এমন পরিস্থিতিতে নদী দুটি খননের দাবিতে শ্রমিক ও ব্যবসায়ীদের মানববন্ধন কেবল একটি দাবি আদায়ের কর্মসূচি নয়, বরং দীর্ঘদিনের অবহেলার বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের একটি গুরুত্বপূর্ণ বার্তা। বড়ছড়া, চারাগাঁও ও বাগলী শুল্ক স্টেশন দিয়ে ভারত থেকে আমদানি করা কয়লা ও চুনাপাথর দেশের বিভিন্ন অঞ্চলে পরিবহনের প্রধান মাধ্যম এই নৌপথ। বিকল্প সড়ক যোগাযোগব্যবস্থা দুর্বল হওয়ায় এখানকার বাণিজ্য ও কর্মসংস্থান অনেকটাই নদীনির্ভর। অথচ নাব্যতা সংকটের কারণে বছরের ছয়-সাত মাস নৌযান চলাচল সীমিত হয়ে পড়ে। ব্যবসায়ীদের পণ্য আটকে থাকে, বাড়ে পরিবহন ব্যয়, অন্যদিকে কাজ হারিয়ে মানবেতর জীবনযাপন করতে হয় কয়েক হাজার নৌশ্রমিককে। একটি নদীপথের নাব্যতা হারানোর পরিণতি যে কতটা বিস্তৃত হতে পারে, এই চিত্র তারই প্রমাণ। উদ্বেগের বিষয়, প্রায় দেড় যুগ ধরে পাটলাই নদীতে নৌজটের সমস্যা চলে আসছে। রঙ্গারচরা নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়ায় সংকট আরও ঘনীভূত হয়েছে। অথচ এখন পর্যন্ত এর স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ দৃশ্যমান নয়। ব্যবসায়ী ও শ্রমিকেরা নিজস্ব অর্থায়নে খননের উদ্যোগ নিয়েও অনুমতি ও নিষেধাজ্ঞাজনিত জটিলতায় তা বাস্তবায়ন করতে পারেননি বলে অভিযোগ করেছেন। অন্যদিকে সংশ্লিষ্ট দপ্তরগুলো দায়িত্বের বিষয়টি একে অন্যের দিকে ঠেলে দিলে সমস্যার সমাধান আরও বিলম্বিত হওয়ার আশঙ্কা রয়েছে। এ ক্ষেত্রে বিচ্ছিন্ন বা সাময়িক খনন কোনো কার্যকর সমাধান হতে পারে না। প্রয়োজন রঙ্গারচরা থেকে পাটলাই নদী পর্যন্ত পুরো নৌপথের সমীক্ষা, নাব্যতা ও পানিপ্রবাহের বৈজ্ঞানিক মূল্যায়ন এবং পরিকল্পিত ক্যাপিটাল ড্রেজিং। খননের পাশাপাশি নিয়মিত রক্ষণাবেক্ষণ ও পলি ব্যবস্থাপনার বিষয়টিও নিশ্চিত করতে হবে। একই সঙ্গে খননকাজের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন ও আন্তদপ্তর সমন্বয় দ্রুত স¤পন্ন করা জরুরি। নদী দুটি খনন হলে শুধু ব্যবসায়ীদের লোকসান কমবে না, সচল হবে নৌবাণিজ্য, বাড়বে শ্রমিকদের কর্মসংস্থান এবং সরকারের রাজস্ব আয়ও। সীমান্তবর্তী এই অঞ্চলের অর্থনীতিতে আসবে নতুন গতি। তাই বিষয়টিকে কেবল স্থানীয় শ্রমিক-ব্যবসায়ীদের দাবি হিসেবে দেখার সুযোগ নেই; এটি জাতীয় অর্থনীতি, কর্মসংস্থান ও আঞ্চলিক যোগাযোগের স্বার্থের সঙ্গেও স¤পর্কিত। আমরা মনে করি, দীর্ঘদিনের এই সংকট নিরসনে আর আশ্বাস নয়, প্রয়োজন দৃশ্যমান উদ্যোগ। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ, পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের সমন্বয়ে দ্রুত খনন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। বাগলীর নৌপরিবহন ব্যবস্থা বাঁচাতে, হাজারো শ্রমিকের জীবিকা রক্ষা করতে এবং সম্ভাবনাময় একটি সীমান্ত অর্থনীতিকে সচল রাখতে রঙ্গারচরা-পাটলাই নদী খনন এখন সময়ের দাবি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার

আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার