সুনামগঞ্জ , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ , ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার ঐতিহাসিক বাঁশতলায় নান্দনিক স্থাপনার নামকরণ নিয়ে ক্ষোভ পরীক্ষা হলে পরিদর্শকের দায়িত্ব পালন করবে এআই শাল্লার কৃতী সংগীতশিল্পী রাখাল চক্রবর্তীর প্রয়াণ, লোকসংগীতে রেখে গেলেন অনন্য অবদান বাড়িতে পুরুষশূন্যতার সুযোগে ৬ গরুসহ ৫০ লাখ টাকার মালামাল লুট ইউপি নির্বাচন আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের আরও ৩ নেতার যাবজ্জীবন ভাটির জনপদে ‘ভাইয়াফি কুস্তি’ সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বিবৃতি ফাটল-ভাঙনে বেহাল ধর্মপাশার কালীজানা সেতু, পারাপারে জীবনের ঝুঁকি নাব্যতা সংকটে রঙ্গারচরা-পাটলাই নদী খননের দাবিতে মানববন্ধন অনিয়ম ঢাকতেই এমপি নূরুলের বিরুদ্ধে ঠিকাদারের অভিযোগ তলবের পরও যাননি প্রকল্প এলাকায়, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী চুমু বা আদরের আড়ালে শৈশবের অস্বস্তি ও ট্রমার গল্প জামালগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রত্যয় স্কুলে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন জগন্নাথপুরে সংঘর্ষে নিহত বেড়ে ২, গ্রেফতার ৪ জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ‎জামালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ, গ্যাসের অতিরিক্ত দাম নেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা সুনামকণ্ঠে সংবাদ প্রকাশের পর দুই প্রতিবন্ধী সন্তান পেল হুইলচেয়ার

কিশোর কণ্ঠ শিক্ষা মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ৩১-১০-২০২৬ ০৯:০৯:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৬ ০৯:০৯:০৩ পূর্বাহ্ন
কিশোর কণ্ঠ শিক্ষা মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
মধ্যনগর সংবাদদাতা :: মধ্যনগর উপজেলায় শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষার মানোন্নয়ন এবং উচ্চশিক্ষায় উৎসাহিত করার লক্ষ্যে কিশোর কণ্ঠ শিক্ষা মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে কিশোর কণ্ঠ পাঠক ফোরাম, সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় মধ্যনগর ও আশপাশের বিভিন্ন সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ থেকে দশম শ্রেণির মোট ৯২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, নিবন্ধিত শতভাগ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। অত্যন্ত সুশৃঙ্খল ও মনোরম পরিবেশে পরীক্ষা স¤পন্ন হয়। পরীক্ষা কেন্দ্রে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক গোলাম জিলানী। সহকারী কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রিপন তালুকদার। পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কিশোর কণ্ঠ পাঠক ফোরামের জেলা পৃষ্ঠপোষক মো. সুলতান আহমেদ এবং উপজেলা পৃষ্ঠপোষক জুবায়ের শামীম।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার

আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার