সুনামগঞ্জ , সোমবার, ০২ নভেম্বর ২০২৬ , ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার ঐতিহাসিক বাঁশতলায় নান্দনিক স্থাপনার নামকরণ নিয়ে ক্ষোভ পরীক্ষা হলে পরিদর্শকের দায়িত্ব পালন করবে এআই শাল্লার কৃতী সংগীতশিল্পী রাখাল চক্রবর্তীর প্রয়াণ, লোকসংগীতে রেখে গেলেন অনন্য অবদান বাড়িতে পুরুষশূন্যতার সুযোগে ৬ গরুসহ ৫০ লাখ টাকার মালামাল লুট ইউপি নির্বাচন আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের আরও ৩ নেতার যাবজ্জীবন

ফ্যামিলি কার্ড’ নিয়ে বিরোধী রাজনীতিকেরা তাচ্ছিল্য করেছিলেন: কয়ছর আহমদ

  • আপলোড সময় : ৩১-১০-২০২৬ ০৯:২৩:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৬ ০৯:০৩:৩৯ পূর্বাহ্ন
ফ্যামিলি কার্ড’ নিয়ে বিরোধী রাজনীতিকেরা তাচ্ছিল্য করেছিলেন: কয়ছর আহমদ
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ):: সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ‘ফ্যামিলি কার্ড’ ছিলো বিএনপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি। যা আজ বাস্তবায়নের দ্বারপ্রান্তে। এমনকি ইতোমধ্যে কাজও শুরু হয়ে গিয়েছে। অথচ যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই কার্ডের কথা বলেছিলেন তখন বিরোধী রাজনীতিকেরা তুচ্ছতাচ্ছিল্য করেছিলেন। বক্তব্য দিতে গিয়ে হাস্যরস করেছেন। শনিবার বিকালে শান্তিগঞ্জ উপজেলায় দ্বিতীয় ধাপে ফ্যামিলি কার্ড কর্মসূচির সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীর প্রশিক্ষণ পরিদর্শনের সময় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান যা বলেন তা করে দেখান। তিনি জনগণের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেন। দেশের জন্য কাজ করেন। ফ্যামিলি কার্ড বিষয়ে তিনি বলেন, টাকা পয়সার কোনো লেনদেন হয় না। কেউ এসব করবেন না। তরুণদের উদ্দেশ্যে কয়ছর বলেন, সরকার অনলাইন জুয়া ও মাদক প্রতিরোধে জোরালোভাবে কাজ করে যাচ্ছে। সে অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনাও দেওয়া আছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে সরকার সবচেয়ে বড় বাজেট দিয়েছে। আমরা সরকারের সাথে জনগণের জন্য কাজ করে যেতে চাই। সকলে সহযোগিতা মূলক মনোভাব দেখাবেন প্লিজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা। সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দিন, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন ও পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া। এসময় সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আলহাজ্ব মল্লিক মো. মঈন উদ্দিন সোহেল, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলি উল্লাহ, জেলা বিএনপির অপর সদস্য নূর আলী, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির প্রথম যুগ্ম-আহ্বায়ক রওশন খান সাগর, যুগ্ম-আহ্বায়ক আক্তারুজ্জামান বাবুল, আবুল কাশেম নাঈম, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমীন, বিএনপি নেতা আকিকুল ইসলাম আকিক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। প্রসঙ্গত : দ্বিতীয় ধাপে ৫ জন সুপারভাইজার, ৪৯ জন তথ্য সংগ্রহকারী প্রতিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ প্রদান করেন শান্তিগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা। প্রশিক্ষণে সকল প্রশিক্ষণার্থীর হাতে সরকারি ট্যাব তুলে দেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও

বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও