সিলেটে ১৬ ঘণ্টায় ৬টি ভূমিকম্প
- আপলোড সময় : ০১-১১-২০২৬ ০৮:৫০:০০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০১-১১-২০২৬ ০৯:০২:৪৩ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ ডেস্ক :: সিলেটসহ আশপাশের এলাকায় ১৬ ঘণ্টার ব্যবধানে ৬টি ভূমিক¤প হয়েছে। তবে এসব ভূমিক¤েপর মাত্রা ছিল সামান্য। তাই অনেকেই টের পাননি। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূক¤পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, শনিবার (৩১ অক্টোবর) দুপুর ২টা ১৯ মিনিটে সুনামগঞ্জের ছাতক থেকে ২৮ কিলোমিটার পশ্চিমে ২ দশমিক ৯ মাত্রার একটি ভূমিক¤প হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে। এর আগে একই দিন সকাল সাড়ে ৬টায় ছাতক থেকে ২৮ কিলোমিটার পশ্চিমে ৩ দশমিক ৪ মাত্রার আরেকটি ভূমিক¤প হয়। এটির উৎপত্তিস্থল ছিল ২৫ কিলোমিটার গভীরে। শনিবার সকাল ১০টা ১৬ মিনিটে ভারতের মণিপুরের থৌবাল থেকে ৭৪ কিলোমিটার পূর্বে ৩ দশমিক ৫ মাত্রার ভূমিক¤প হয়। একই দিন সকাল ৭টা ১৩ মিনিটে ভারতের আসামের রাঙাপাড়া থেকে ১৩ কিলোমিটার উত্তরে ২ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিক¤প রেকর্ড করা হয়। এছাড়া শুক্রবার দিবাগত (৩০ অক্টোবর) রাত ৮টা ৩৯ মিনিটে ভারতের আসামের রাঙাপাড়া থেকে ৪৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে ৩ মাত্রার এবং রাত ৮টা ৪৫ মিনিটে মিয়ানমারের সাগাইং অঞ্চলের মাওলাইকের ৪৫ কিলোমিটার পশ্চিমে ৩ মাত্রার ভূমিক¤প হয়। অর্থাৎ ছয়টি ভূমিক¤েপর মধ্যে দুটি সিলেটের ছাতক এলাকায়, ভারতের আসামে দুটি ও একটি মণিপুরে এবং একটি মিয়ানমারে উৎপত্তি হয়েছে। যদিও আবহাওয়া অফিসের সিলেট কার্যালয় থেকে এ ব্যাপারে কোন তথ্য পাওয়া যায়নি। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে সিলেটসহ দেশের বিভিন্ন এলাকার বাসিন্দারা দরজা-জানালায় শব্দ ও ক¤পন অনুভবের কথা জানিয়েছেন। তবে এসব শব্দ ও ক¤পনের প্রতিটি ঘটনার সঙ্গে নির্দিষ্ট ভূমিক¤েপর সরাসরি স¤পর্ক নিশ্চিত হওয়া যায়নি।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

সুনামকন্ঠ ডেস্ক