জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১০
- আপলোড সময় : ০১-১১-২০২৬ ০৮:৫২:১৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০১-১১-২০২৬ ০৮:৫২:১৯ পূর্বাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর পৌর এলাকার বাদাউরা গ্রামে।
স্থানীয়রা জানান, ৩০ অক্টোবর রাত ৮ টার দিকে জগন্নাথপুর বাজারের রানীগঞ্জ রোড এলাকায় তুচ্ছ বিষয় নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে রাত ১২ টার দিকে উভয় পক্ষ বাড়িতে গিয়ে ফের সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে বকুল দাস, হৃদয় দাস, বীরেন্দ্র দাস, পরিতোষ দাসহ উভয় পক্ষের নারীসহ কমপক্ষে ১০ জন আহত হন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

জগন্নাথপুর প্রতিনিধি