সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল

রিমান্ড শেষে সুলতান মনসুর কারাগারে

  • আপলোড সময় : ০৬-১০-২০২৪ ০৪:২২:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৪ ০৪:২২:০৯ পূর্বাহ্ন
রিমান্ড শেষে সুলতান মনসুর কারাগারে
সুনামকণ্ঠ ডেস্ক :: বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যার ঘটনায় পল্টন থানার মামলায় ডাকসুর সাবেক ভিপি ও সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (৫ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন। এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) তন্ময় কুমার বিশ্বাস আসামিকে কারাগারে পাঠানোর আবেদন করেন। সুলতান মনসুরের আইনজীবী জামিন আবেদন করেন। বিচারক মো. শরীফুর রহমান জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ৩০ সেপ্টেম্বর সুলতান মনসুরকে পাঁচ দিনের রিমান্ড দেন আদালত। এর আগে ওইদিন ভোরে কানাডা থেকে দেশে ফেরার পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে হেফাজতে নেয় পুলিশ। এরপর গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স