সুনামগঞ্জ , রবিবার, ০১ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার ঐতিহাসিক বাঁশতলায় নান্দনিক স্থাপনার নামকরণ নিয়ে ক্ষোভ পরীক্ষা হলে পরিদর্শকের দায়িত্ব পালন করবে এআই শাল্লার কৃতী সংগীতশিল্পী রাখাল চক্রবর্তীর প্রয়াণ, লোকসংগীতে রেখে গেলেন অনন্য অবদান বাড়িতে পুরুষশূন্যতার সুযোগে ৬ গরুসহ ৫০ লাখ টাকার মালামাল লুট ইউপি নির্বাচন আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের আরও ৩ নেতার যাবজ্জীবন ভাটির জনপদে ‘ভাইয়াফি কুস্তি’ সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বিবৃতি ফাটল-ভাঙনে বেহাল ধর্মপাশার কালীজানা সেতু, পারাপারে জীবনের ঝুঁকি নাব্যতা সংকটে রঙ্গারচরা-পাটলাই নদী খননের দাবিতে মানববন্ধন অনিয়ম ঢাকতেই এমপি নূরুলের বিরুদ্ধে ঠিকাদারের অভিযোগ তলবের পরও যাননি প্রকল্প এলাকায়, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন : জামায়াত আমির

  • আপলোড সময় : ০১-১১-২০২৬ ০৯:০৮:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৬ ০৯:০৮:১৯ পূর্বাহ্ন
গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন : জামায়াত আমির
সুনামকণ্ঠ ডেস্ক :: গণভোটের রায় বাস্তবায়ন করা না হলে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৩১ অক্টোবর) দুপুরে বাগেরহাটের কাটাখালীতে আয়োজিত পথসভায় তিনি এ হুঁশিয়ারি দেন। শফিকুর রহমান বলেন, এই লংমার্চ ক্ষমতা দখলের আন্দোলন নয়, বরং জনগণের ন্যায্য দাবি আদায়ের শান্তিপূর্ণ কর্মসূচি। সাধারণ মানুষের দাবি ও অধিকার আদায়ে জনমত গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এর আগে লংমার্চ ঘিরে সকাল থেকেই বাগেরহাটের কাটাখালী মোড় এলাকায় জড়ো হতে থাকেন ১১ দলীয় জোটের হাজারো নেতাকর্মী ও সমর্থক। জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকা থেকে ছোট-বড় মিছিল নিয়ে তারা সেখানে সমবেত হন। বাগেরহাট জেলা জামায়াত নেতৃবৃন্দ সভায় বক্তব্য দেন। লংমার্চের কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানাতে কাটাখালী মোড়ে অস্থায়ী সভামঞ্চ ও অভ্যর্থনা বুথ তৈরি করা হয়। ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকায় সাজানো হয় পুরো এলাকা। অন্যদিকে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট এলাকায় লংমার্চের গাড়িবহরকে স্বাগত জানাতে সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়ান নারী কর্মীরা। জামায়াতের আমির ডা. শফিকুর রহমান কাটাখালীতে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। পরে লংমার্চটি পরবর্তী গন্তব্যের উদ্দেশে যাত্রা করে। ১১ দলীয় জোটের নেতারা জানান, বাগেরহাট দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি, যোগাযোগ ও পর্যটনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা। মোংলা বন্দর ও সুন্দরবনকেন্দ্রিক এ অঞ্চলের দীর্ঘদিনের বঞ্চনা, খুলনার সঙ্গে বাগেরহাটের যোগাযোগব্যবস্থা, কৃষক ও মৎস্যজীবীদের ন্যায্য অধিকার এবং আঞ্চলিক উন্নয়নের বিষয়গুলো কাটাখালীর পথসভায় তুলে ধরা হয়েছে। এদিকে লংমার্চ ও পথসভাকে কেন্দ্র করে কাটাখালী ও খুলনা-বাগেরহাট মহাসড়কের বিভিন্ন সংযোগস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সাধারণ যাত্রীদের দুর্ভোগ কমাতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করেন ট্রাফিক পুলিশ ও জামায়াতের স্বেচ্ছাসেবক কর্মীরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন

এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন