মেধা যাচাই প্রোগ্রামের পুরস্কার বিতরণ
- আপলোড সময় : ০১-১১-২০২৬ ১১:৪৩:৫১ অপরাহ্ন
- আপডেট সময় : ০১-১১-২০২৬ ১১:৪৩:৫১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে ভলান্টিয়ার ফর বাংলাদেশের ‘এডুফেস্ট ২০২৬ : মেধা যাচাই’ প্রোগ্রামের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশ এবং তাদের প্রতিভা তুলে ধরার লক্ষ্যে ভলান্টিয়ার ফর বাংলাদেশ, সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে ‘এডুফেস্ট মেধা যাচাই’ প্রোগ্রামের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ভলান্টিয়ার ফর বাংলাদেশ, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি জায়েদ আহমেদ-এর সভাপতিত্বে ও শাহরিয়ার হক নাবিলের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচএমপি উচ্চ বিদ্যালয়ের বিএমটি শাখার সহকারী অধ্যক্ষ শাহিনা চৌধুরী রুবি, সুনামগঞ্জ সদর উপজেলা স্কাউটস’র সাধারণ স¤পাদক মো. বুরহান উদ্দিন, ভলান্টিয়ার ফর বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্টা জাফর আহমেদ, মাসুদ আহমেদ অপু, জেলা শাখার সাধারণ স¤পাদক মুহাম্মদ মিনহাজুর রহমান প্রমুখ।
ভলান্টিয়ার ফর বাংলাদেশ, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি জায়েদ আহমেদ ও সাধারণ স¤পাদক মুহাম্মদ মিনহাজুর রহমান জানান, এডুফেস্ট ২০২৬ : মেধা যাইচা কর্মসূচির মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণে উৎসাহিত করা। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের নিজেদের মেধা ও যোগ্যতা তুলে ধরার পাশাপাশি তাদের ভবিষ্যৎ সম্ভাবনা বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভলান্টিয়ার ফর বাংলাদেশ, সুনামগঞ্জ জেলা শাখা তরুণ প্রজন্মের নেতৃত্ব বিকাশ, শিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে।
সুনামগঞ্জ সদর, ছাতক, দোয়ারাবাজারসহ জেলার চারটি উপজেলায় আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৯০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্য থেকে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী হিসেবে নির্বাচিত ১৪৬ জন শিক্ষার্থীকে নিয়ে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ