ভারতীয় মদসহ যুবক গ্রেফতার, প্রাইভেটকার জব্দ
- আপলোড সময় : ০১-১১-২০২৬ ১১:৪৯:৩৪ অপরাহ্ন
- আপডেট সময় : ০১-১১-২০২৬ ১১:৪৯:৩৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
দোয়ারাবাজারে অভিযান চালিয়ে ৭২ বোতল ভারতীয় মদসহ মো. আতিকুর রহমান আতিক (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রায় ২০ লাখ টাকা মূল্যের একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। উদ্ধার করা মদ ও জব্দ করা গাড়ির মোট আনুমানিক মূল্য ২১ লাখ ২৪ হাজার ৫০০ টাকা।
শনিবার (৩১ অক্টোবর) রাত ১১টা ৩৫ মিনিটে দোয়ারাবাজার-ছাতকগামী পাকা সড়কের মংলারগাঁও এলাকায় জনৈক দিলীপ দাসের বাড়ির পূর্ব পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মুকুল খানের নেতৃত্বে পরিচালিত অভিযানে আতিকুর রহমানের হেফাজত থেকে ৫৫ বোতল এসি ব্ল্যাক এবং ১৭ বোতল আইস ভদকাসহ মোট ৭২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ সময় ঢাকা মেট্রো-গ-১৭-৪২৩১ নম্বরের একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২৪ হাজার ৫০০ টাকা। জব্দ করা প্রাইভেটকারের আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ