সুনামগঞ্জ , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার ঐতিহাসিক বাঁশতলায় নান্দনিক স্থাপনার নামকরণ নিয়ে ক্ষোভ

অস্থিরতার মূলে অনৈতিক অর্থলিপ্সা : সুনামগঞ্জের শুদ্ধি অভিযান কি পারবে জনআকাঙ্খা পূরণ করতে?

  • আপলোড সময় : ০৩-১১-২০২৬ ০১:২৫:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৬ ০১:২৬:০৫ পূর্বাহ্ন
অস্থিরতার মূলে অনৈতিক অর্থলিপ্সা : সুনামগঞ্জের শুদ্ধি অভিযান কি পারবে জনআকাঙ্খা পূরণ করতে?
শেরগুল আহমেদ:
সম্প্রতি সুনামগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্যের বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ ওঠার পর বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলোর তাৎক্ষণিক বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি রাজনৈতিক মহলে বেশ ইতিবাচক আলোচনা তৈরি করেছে। দলের ও সরকারের ভাবমূর্তি রক্ষায় এই ধরণের কঠোর অবস্থান নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে ক্ষমতার অপব্যবহার আর দলের নাম ভাঙিয়ে ফায়দা লোটার যে সংস্কৃতি গড়ে উঠেছিল, তার বিপরীতে এমন রাজনৈতিক প্রতিক্রিয়া সাধারণ মানুষের মনে নতুন করে আশার সঞ্চার করে। তবে সচেতন নাগরিক হিসেবে শুধু একটি নির্দিষ্ট ঘটনায় এই তৎপরতা সীমাবদ্ধ থাকলে চলবে না; বরং সুনামগঞ্জের বহু বছরের পুঞ্জীভূত অনিয়ম ও অস্থিরতার মূলে হাত দিতে হবে। বাস্তবতা হলো, সুনামগঞ্জে এমন আরও বেশ কয়েকটি সংবেদনশীল ইস্যু রয়েছে, যা বছরের পর বছর ধরে জেলার আইনশৃঙ্খলা কমিটি থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠন ও সাধারণ জনগণ তীব্র প্রতিবাদ জানিয়ে আসছে। কিন্তু অদৃশ্য শক্তির প্রভাবে সেই প্রতিবাদগুলো বরাবরই আঁধারে ঢাকা পড়ে গেছে। উদাহরণস্বরূপ, যাদুকাটা বালুমহালে উচ্চ ক্ষমতাস¤পন্ন ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে দীর্ঘকাল ধরে। নদী আর পরিবেশ ধ্বংসের এই আয়োজন কোনো লুকোচুরি বিষয় নয়। একইভাবে, ইজারাহীন ধোপাজান পাথরমিশ্রিত বালুমহাল থেকে প্রতিদিন প্রকাশ্য দিবালোকে বালু ও পাথর চুরি করা হচ্ছে। এর ফলে সরকার শত শত কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, অথচ একটি নির্দিষ্ট সুবিধাভোগী গোষ্ঠী রাতারাতি ফুলেফেঁপে উঠছে। ছাতকের চেলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন কিংবা দোয়ারাবাজারের বোগলাবাজার সীমান্ত দিয়ে অবাধে গরু চোরাচালানের মতো ঘটনাগুলো আজ ওপেন সিক্রেট। এই যে সীমান্ত চোরাচালান আর নদী-মহাল লুটের মচ্ছব, এগুলো কিন্তু একদিনে তৈরি হয়নি। দীর্ঘদিন ধরে চলে আসা প্রশাসনিক নিষ্ক্রিয়তা এবং রাজনৈতিক ছত্রছায়াই এর জন্য দায়ী। সাধারণ মানুষের মনে আজ তীব্র প্রশ্ন- বিগত ফ্যাসিবাদের মূল হোতা বা প্রকৃত গডফাদারদের সাথে মিলেমিশে কারা এখনো এই অবৈধ ব্যবসাগুলো নিয়ন্ত্রণ করছে? ক্ষমতার হাতবদল হলেও যদি লুটেরাদের হাতবদল না হয়, তবে এই রাজনৈতিক পরিবর্তনের সুফল সাধারণ মানুষ পাবে কীভাবে? জনগণ আজ দেখতে চায়, শুধু চাঁদাবাজির অভিযোগেই নয়, বরং এই বিপুল পরিমাণ সরকারি রাজস্ব ফাঁকি, পরিবেশ ধ্বংস ও চোরাচালানের বিরুদ্ধেও রাজনৈতিক দলগুলো সমভাবে সোচ্চার হোক এবং মাঠে নেমে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করুক। রাজনীতিতে এই অস্থিরতার মূল কারণ হলো রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হওয়ার অনৈতিক মানসিকতা। কিছু রাজনৈতিক নেতাকর্মীর হঠাৎ করে অনৈতিক উপায়ে অর্থনৈতিকভাবে ফুলেফেঁপে ওঠা পুরো সমাজব্যবস্থাকে কলুষিত করছে। সৎ ও আদর্শিক কর্মীরা যখন কোণঠাসা হয়ে পড়ে, আর অর্থলোভী সিন্ডিকেট যখন দলের নীতি নির্ধারণ করতে শুরু করে, তখনই সমাজে ও রাজনীতিতে চরম অস্থিরতা নেমে আসে। সমাজ ও রাজনীতি থেকে এই দীর্ঘস্থায়ী অস্থিরতা দূর করতে হলে সর্বাগ্রে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা ও আদর্শিক দৃঢ়তা। যারা মনেপ্রাণে স্বচ্ছতা ও সততার ওপর প্রতিষ্ঠিত থাকেন, কোনো অপশক্তি বা ষড়যন্ত্রই তাদের একবিন্দু ক্ষতি করতে পারে না। সাময়িক কোনো লাভ বা প্রভাব বিস্তারের চেয়ে নৈতিকতার শক্তিতে বলীয়ান হওয়াই রাজনৈতিক দলগুলোর জন্য দীর্ঘমেয়াদী টিকে থাকার একমাত্র উপায়। সুনামগঞ্জের বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলো যেভাবে দলের ভাবমূর্তি রক্ষায় জিরো টলারেন্স নীতি দেখাচ্ছে, তার পরিধি আরও বাড়াতে হবে। নদী-পাথর মহালের সিন্ডিকেট ভাঙা, চোরাচালান রোধ এবং ফ্যাসিবাদের দোসরদের মুখোশ উন্মোচন করার ক্ষেত্রেও এমন কঠোর ও দৃশ্যমান অবস্থান নিতে হবে। তবেই রাজনীতিতে জনগণের আস্থা ফিরবে এবং একটি সত্যিকারের বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণ সম্ভব হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক

জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক