সুনামগঞ্জ , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা

প্রবাসীর বাড়িতে হামলা-ভাঙচুর ও টাকা লুটপাটের অভিযোগ

  • আপলোড সময় : ০৩-১১-২০২৬ ০১:৩৪:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৬ ০১:৩৪:০০ পূর্বাহ্ন
প্রবাসীর বাড়িতে হামলা-ভাঙচুর ও টাকা লুটপাটের অভিযোগ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের হবিপুর গ্রামে পৈতৃক স¤পত্তি ও বসতবাড়ির গাছ কাটা নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে আপন ভাই ও সাবেক ইউপি সদস্য আঞ্জব আলী মেম্বার এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষই সদর মডেল থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করেছে। গত শনিবার (৩১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে হবিপুর গ্রামে প্রবাসী মাসুক মিয়ার বসতবাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন প্রবাসী মাসুক মিয়ার স্ত্রী, ছেলে সজিব মিয়া (২৫), জাবেদ মিয়া (২৩), মাজেদ মিয়া (১৮)। তাদের সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রবাসী মাসুক মিয়া ও আঞ্জব আলী মেম্বার আপন ভাই। তাদের মধ্যে পৈতৃক স¤পত্তির মালিকানা ও ভাগ-বণ্টন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সম্প্রতি বসতবাড়ির বেশ কয়েকটি গাছ কাটাকে কেন্দ্র করে দুই ভাইয়ের পরিবারের মধ্যে বিরোধ নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে। এ ঘটনায় মাসুক মিয়ার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়। এরই জের ধরে শনিবার দুপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আহত জাবেদ মিয়ার অভিযোগ, কয়েক দিন আগে আঞ্জব আলী মেম্বার তাদের বসতবাড়ির বেশ কয়েকটি গাছ কেটে ফেলেন। এ ঘটনায় তারা থানায় অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের জের ধরে ঘটনার দিন দুপুরে আঞ্জব আলী মেম্বার তার মেয়েদের স্বামীর বাড়ি থেকে ডেকে এনে লোকজনসহ তাদের বসতবাড়িতে হামলা চালান। এ সময় বসতঘরে ব্যাপক ভাঙচুর করা হয়। পাশাপাশি ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যাওয়া হয় বলে তিনি দাবি করেন। জাবেদ আরও বলেন, হামলায় তাদের পরিবারের সদস্যরা আহত হয়েছেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। হামলার পর থেকে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। তবে এসব অভিযোগ অস্বীকার করে আঞ্জব আলী মেম্বার বলেন, পৈতৃক স¤পত্তিতে সমান অধিকার পাওয়ার জন্য প্রবাসী মাসুক মিয়ার বিরুদ্ধে আদালতে তার একটি স্বত্ব মামলা চলমান রয়েছে। সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে মাসুক মিয়া তার বিরুদ্ধে মিথ্যা গাছ কাটার অভিযোগ দিয়ে হয়রানি করছেন। ঘটনার দিন তার মেয়েরা স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসার সময় মাসুক মিয়ার বাড়ির সামনে দিয়ে যাওয়ার পথে তাদের রাস্তা আটকে মারধর করা হয়েছে বলে তিনি দাবি করেন। এদিকে, আপন দুই ভাইয়ের পরিবারের মধ্যে স¤পত্তির বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে এ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। যেকোনো সময় নতুন করে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রতন শেখ বলেন, এ ঘটনায় উভয়পক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগগুলো তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ

প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ