৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
- আপলোড সময় : ০৩-১১-২০২৬ ০১:৪১:১৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৩-১১-২০২৬ ০১:৪১:১৩ পূর্বাহ্ন
ছাতক প্রতিনিধি ::
ছাতকে পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছালেক আহমদ (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার কালারুকা ইউনিয়নের লামাপাড়া গ্রামের সেলিম মিয়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার ছাতক থানার উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ শরীফুল আলম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমাম আহাদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় লামাপাড়া গ্রামের সেলিম মিয়ার বাড়ি থেকে ছালেক আহমদকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ছালেক আহমদ ছাতক উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের দিঘলী-রামপুর গ্রামের শামছুর রহমানের ছেলে। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন পিপিএম জানান, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

ছাতক প্রতিনিধি